প্রসিদ্ধ মুহাদ্দিস হযরত সায়্যিদুনা মুহাম্মদ বিন খুযায়মা (رحمة الله) বলেন: যখন হযরত সায়্যিদুনা ইমাম আবু আবদুল্লাহ আহমদ বিন হাম্বল(رحمة الله) এর ওফাত হল তখন আমি খুবই বিষন্ন হলাম। এক রাতে স্বপ্নে দেখলাম, তিনি (رحمة الله)নম্রভাবে পথ চলছিলেন। আমি আরয করলাম: “হে আবু আবদুল্লাহ! এ কেমন পথচলা?” বললেন: “এটাজান্নাতে খাদিমদের চলা।” আরয করলাম: “আল্লাহ্ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন?” জবাব দিলেন, “আল্লাহ্ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমার মাথায় তাজ সাজিয়েছেন ও পায়ে স্বর্ণের জুতা পরিধান করিয়েছেন ও আর বললেন: “হে আহমদ! এসব কিছু এই কারণে, তুমি কুরআনকে আমার (অর্থাৎ-আল্লাহর) বাণী বলেছ।” আল্লাহ্ তাআলা ইরশাদ করলেন: “হে আহমদ! আমার নিকট ঐ দোয়া করো, যা তুমি দুনিয়াতে করতে।” আমি আরয করলাম: “হে আমার প্রতিপালক! প্রতিটি বস্তু” ...... আমি এখনও এতটুকু বলছি অমনী ইরশাদ হল: “প্রতিটি বস্তু তোমার জন্য মওজুদ রয়েছে।এতে আমি আরয করলাম: “প্রতিটি বস্তুতে তোমার কুদরতের দলিল।” বললেন: “তুমি সত্য বলেছ।” আমি আরয করলাম: “হে আল্লাহ! আমার কাছ থেকে হিসাব নিওনা, ব্যাস আমাকে ক্ষমা করে দাও।” বললেন: “যাও এমনই করলাম।” এরপর ইরশাদ করলেন: “হে আহমদ! এটা জান্নাত, এটাতে প্রবেশ কর।” যখন আমি প্রবেশ করলাম, তখন (দেখলাম) হযরত সায়্যিদুনা সুফিয়ান সাওরী (رحمة الله) সখানে পূর্ব থেকে বিদ্যমান ছিলেন। তাঁর দুটো ডানা ছিল, যা দিয়ে তিনি খেজুরের একটি গাছ থেকে অন্য গাছের উপর উড়ে বসছিলেন আর তাঁর মুখে জারী ছিল, “সকল প্রশংসা ঐ আল্লাহর জন্য, যিনি আমাদের সাথে কৃত ওয়াদা পূরণ করেছেন ও বাস্তবে আমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী করেছেন, জান্নাতে আমরা যেখানে ইচ্ছা সেখানে ঠিকানা করি, তাই আমলকারীদের খুবই উত্তম প্রতিফল রয়েছে।” আমি জিজ্ঞাসা করলাম: “হযরত সায়্যিদুনা আবদুল ওয়াহহাব ওয়াররাক (رحمة الله) এর কি অবস্থা? তখন বললেন: “আমি তাঁকে নূরের সমুদ্রে দেখে এসেছি। আমি হযরত সায়্যিদুনা বিশর হাফী (رحمة الله) এর অবস্থা সম্পর্কে জানতে চাইলে বললেন: “তিনি আল্লাহ্ তাআলার দরবারে উপস্থিত আছেন, তার সামনে একটি ট্রে আছে আর আল্লাহ্ তাআলা তাঁর দিকে লক্ষ্য করে ইরশাদ করেন: “হে দুনিয়াতে পানাহার বর্জনকারী! এ জগতে খাও আর মজা করো।” (শরহুস সূদুর, ২৮৯ পৃষ্ঠা)
আল্লাহ্ তাআলার রহমত তাঁদের উপর বর্ষিত হোক এবং তাঁদেরসদকায় আমাদের ক্ষমা হোক।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
إرسال تعليق