চোর ধৈর্যধারণের শিক্ষা দিল


যখন মুসিবতের দিনগুলোতে তাঁকে (رحمة الله) চাবুকাঘাতকারীর-মুখোমুখি পেশ করা হল, তখন আল্লাহ্ তাআলা “আবুল হাইসাম আইয়ার” নামক এক ব্যক্তির মাধ্যমে তাঁকে সাহায্য করলেন। সে তাঁর (رحمة الله) নিকট এসে বলল: “হে আহমদ! আমি অমুক চোর, আমাকে ১৮ হাজার চাবুকাঘাত করা হয়েছে, যাতে চুরির কথা স্বীকার করি, কিন্তু আমি স্বীকার করিনি, অথচ আমি জানতাম, আমি মিথ্যাবাদী। আপনি যেন চাবুকাঘাতে ভয় পেয়ে না যান, আপনিতো সত্যের উপর রয়েছেন। ব্যাস!যখন চাবুকাঘাতে তাঁর (رحمة الله) ব্যথা অনুভব হত, তখন চোরের কথাগুলো মনে করতেন। এরপর থেকে তিনি (رحمة الله) সর্বদা তার (চোর) এর জন্যরহমতের দোয়াকরতেন। (আত তাবক্বাতুল কুবরা, ১ম খন্ড, ৭৮,৭৯ পৃষ্ঠা) হযরত সায়্যিদুনা বিশর বিন আল হারিস (رحمة الله) বলেন: “তাঁকে (আগুনের) কুন্ডুলিতে (অর্থাৎ কারাগারে) ফেলে পরীক্ষা করা হয়েছে। আর তিনি (দৃঢ়তার কারণে) লাল স্বর্ণ হয়ে বের হয়েছেন।” (প্রাগুক্ত, ৮০ পৃষ্ঠা)


ওলীগণের ওপর আল্লাহর অনুগ্রহ বর্ষণ


       


প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা দেখলেন তো! আল্লাহর রাস্তায় আসা কষ্টগুলোকে হাসিমুখে সহ্যকারীদের আল্লাহ্ তাআলার দরবারে কিরূপ সম্মান রয়েছে। আপনারা এটাও শুনলেন যে, হযরত সায়্যিদুনা বিশর হাফী (رحمة الله) ( দুনিয়াতে আল্লাহ্ তাআলার সন্তুষ্টির জন্য) ক্ষুধা-পিপাসা সহ্য করা ও নফসকে দমন করার কারণে আল্লাহ্ তাঁকে কিরূপ দয়া ও মেহেরবানী করেছেন। এছাড়া আমাদের গাউসুল আযম (رحمة الله) দুনিয়াতে নফসকে দমন করতেন এবং পানাহারের প্রতি অনাসক্ত থাকতেন। ছরকারে বাগদাদ হুযুর গাউসে পাক (رحمة الله) এর উপরআল্লাহ্ তাআলার রহমতের আলোচনা করতে গিয়ে আশিকে রাসুল, ওলীয়ে কামিল, ইমামে আহলে সুন্নাত, মাওলানা শাহ ইমাম আহমদ রযা খান (رحمة الله) দরবারে গাউসিয়্যাতে এ আরয করেন:



    কসমে দে-দে কে খিলাতা হে পিলাতা হে তুঝে,


    পিয়ারা আল্লাহ্ তেরা চাহনে ওয়ালা তেরা।



 প্রিয় ইসলামী ভাইয়েরা! এ ধরণের প্রিয় প্রিয় বিষয়াবলী জানার জন্য দা’ওয়াতে ইসলামী মাদানীর পরিবেশের সাথে সর্বদা সম্পৃক্ত থাকুন। দ্বীন ও দুনিয়ার অগণিত কল্যাণ অর্জিত হবে। দা’ওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের বরকতে পরিপূর্ণ একটি ঈমান তাজাকারী ঘটনা শুনুন এবং আন্দোলিত হোন:

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

أحدث أقدم