হযরত সায়্যিদুনা সুওয়াইদ বিন গাফলা رضى الله تعالى عنه বলেন: আমি আমীরুল মুমিনীন হযরত শেরে খােদা আলী رضى الله تعالى عنه এর মর্যাদাপূর্ণ খিদমতে রাজধানী কুফায় উপস্থিত হলাম। তাঁর رضى الله تعالى عنه নিকট জব শরীফের রুটি ও এক পেয়ালা দুধ রাখা ছিল। রুটি শুকনাে ও এমন শক্ত ছিল যে, কখনাে নিজের হাতে ও কখনাে হাঁটুর উপর রেখে ভাঙ্গতেন। এটা দেখে আমি তাঁর رضى الله تعالى عنه বাঁদী ফিদ্দা رضى اللّٰه تعالىٰ عنها কে বললাম: তার প্রতি আপনার দয়া হয় না? দেখুননা রুটির উপর ভূসি লেগে আছে! তাঁর জন্য জব শরীফ চালান দিয়ে চেলে নরম রুটি তৈরী করবেন, যাতে ভাঙ্গতে কষ্ট না হয়।
রাসুলুল্লাহ্ ﷺ ইরশাদ করেছেন: “যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরূদ শরীফ পড়বে কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব।” (কানযুল উম্মাল)
ফিদ্দা رضى اللّٰه تعالىٰ عنها বললেন: আমীরুল মুমিনীন رضى الله تعالى عنه আমাদেরকে ওয়াদা করিয়েছেন যে, তাঁর জন্য কখনাে যেন জব শরীফ পরিস্কার করে (রুটি) তৈরী করা না হয়। এরই মধ্যে আমীরুল মুমিনীন رضى الله تعالى عنه আমার প্রতি লক্ষ্য করলেন আর বললেন: “হে ইবনে গাফলা! আপনি এ বাঁদীকে কি বলছিলেন?” আমি যা কিছু বলেছিলাম তা বললাম ও আবেদন জানালাম, “হে আমীরুল মুমিনীন! আপনি আপনার প্রতি দয়া করুন এবং এ কষ্ট করবেন না।” তখন তিনি رضى الله تعالى عنه বললেন: “হে ইবনে গাফলা! তাজেদারে রিসালত, শাহানশাহে নবুয়ত, মুস্তফা জানে রহমত, হুযুর صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم ও তাঁর পরিবার-পরিজন কখনাে পূর্ণ তিন দিন গমের রুটি পেট ভরে আহার করেন নি এবং কখনাে হুযুর صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم এর জন্যও আটা পরিস্কার করে (রুটি) তৈরী করা হতাে না। একদা মদীনায়ে মুনাওয়ারাতে زَادَهَا للّٰهُ شَرَفًا وَّتَعظِيمَا এ ক্ষুধা আমাকে খুবই কষ্ট দিল। তখন আমি শ্রমিক হিসেবে উপার্জন করার জন্য বের হলাম। দেখলাম, এক মহিলা মাটির ঢিলা জমা করে সেগুলাে ভেজাতে চাচ্ছিলেন। আমি তার কাছে প্রতি বালতি পানির বিনিময়ে একটি করে খেজুর পারিশ্রমিক নির্ধারণ করলাম এবং ষােল বালতি ঢেলে ঐ মাটিগুলাে ভিজিয়ে দিলাম। এমনকি আমার হাতে ফোস্কা পড়ে গেল। অতঃপর ঐ খেজুর নিয়ে আমি খাতামুল মুরসালীন, শফীউল মুযনিবীন, রাহমাতুল্লিল আলামীন صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم এর সামনে হাজির হয়ে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলাম; তখন হুযুর পুরনূর صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم ও তা থেকে কিছু খেজুর আহার করলেন। (সফীনায়ে নূহ, ১ম খন্ড, ৯৯ পৃষ্ঠা)
আল্লাহ্ তাআলার রহমত তাঁদের উপর বর্ষিত হােক এবং তাঁদের সদকায় আমাদের ক্ষমা হােক।
صَلُّوا عَلَى الحَبِيب! صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَلىٰ مُحَمَّد
রাসুলুল্লাহ্ ﷺ ইরশাদ করেছেন: “আমার প্রতি অধিকহারে দরূদ শরীফ পাঠ কর, নিশ্চয় আমার প্রতি তােমাদের দরূদ শরীফ পাঠ, তােমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ।” (জামে সগীর)।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
إرسال تعليق