হযরত সায়্যিদুনা আবদুল্লাহ্ বিন আব্বাস رضى الله تعالى عنه বলেন: আমি একদিন আমীরুল মুমিনীন হযরত শেরে খােদা আলী رضى الله تعالى عنه এর বরকতময় খিদমতে হাযির হলাম, দেখলাম তিনি رضى الله تعالى عنه নিজ জোতা মােবারকে জোড়া লাগাচ্ছিলেন। আমি আশ্চর্য হলে তিনি বললেন: রাসুলুল্লাহ্ صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم নিজের দুই জুতা শরীফ এবং পােশাক মােবারকের মধ্যে তালি লাগাতেন এবং ছাওয়ারীতে নিজের পিছনে অন্যকেও বসাতেন। (সফীনায়ে নুহ, ১ম খন্ড, ৯৮ পৃষ্ঠা)
আল্লাহ তাআলার রহমত তাঁর উপর বর্ষিত হােক এবং তাঁর সদকায় আমাদের ক্ষমা হােক।
কেহদে কু-ই ঘীরা হায় বালা-ও নে হাসন কো,
আয় শেরে খােদা বাহরে মদদ তীগে বকফ্ জা।
রাসুলুল্লাহ্ ﷺ ইরশাদ করেছেন: “যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে দশবার ও সন্ধ্যায় দশবার দরূদ শরীফ পাঠ করে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসীব হবে।" (মাজমাউয যাওয়ায়েদ)।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
إرسال تعليق