অন্তর নরম করার মাধ্যম


       প্রিয় ইসলামী ভাইয়েরা! আমীরুল মুমিনীন, হযরত শেরে খােদা আলী  رضى الله تعالى عنه  এর সরলতার প্রতি আমাদের প্রাণ উৎসর্গ হােক। এমন এমন কষ্ট সহ্য করার পরও মুখে কখনাে অভিযােগ করেন নি। খাবারের সাথে সাথে তাঁর পােষাকও সীমাহীন সাধা-সিধে ছিল। একবার তাঁর  رضى الله تعالى عنه  সামনে আরয করা হল, “আপনি আপনার জামায় তালি কেন লাগান?” বললেন-


يَخشَعُ القَلبُ وَيَقتَدِى بِهِ المُؤمِنُ


     অর্থাৎ- এতে মন নরম থাকে আর মুমিন ব্যক্তি এটার অনুসরণ করে। (অর্থাৎ- মুমিনের অন্তর নরমই হওয়া উচিত)


(হিলিয়াতুল আউলিয়া, ১ম খন্ড, ১২৪ পৃষ্ঠা)


صَلُّوا عَلَى الحَبِيب! صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَلىٰ مُحَمَّد

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

أحدث أقدم