হযরত সায়্যিদুনা শায়খ আহমদ নাহরওয়ানী (رحمة الله) হযরত-সায়্যিদুনা কাজী হামীদুদ্দীন নাগূরী (رحمة الله) এর মুরীদ ছিলেন। খুবই মর্যাদাপূর্ণ ও কাশফের অধিকারী বুযুর্গ ছিলেন।হযরত সায়্যিদুনা শায়খ বাহাউদ্দিন যাকারিয়া মুলতানী (رحمة الله) খুবই কম লোকদের পছন্দ করতেন কিন্তু হযরত সায়্যিদুনা শায়খ আহমদ নাহরওয়ানী (رحمة الله) এর ব্যাপারে বলতেন, শায়খ আহমদ নাহরওয়ালী (رحمة الله) এর সাথে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার বিষয়টি যদি ওজন দেয়া হয় তাহলে দশজন সুফীর ব্যস্ত থাকার সমান হবে। তাঁর (رحمة الله) পশা ছিল কাপড় তৈরী করা। হযরত সায়্যিদুনা শায়খ নাসীরুদ্দীন মাহমুদ (رحمة الله) বলেন: ঘরে কাপড় তৈরীর সময় কখনো কখনো শায়খ আহমদ নাহারওয়ানী (رحمة الله) এর মধ্যে এমন অবস্থার সৃষ্টি হত, তিনি আত্মহারা হয়ে বের হয়ে যেতেন কিন্তু কাপড় নিজে নিজে প্রস্তুত হতে থাকত। একদিন তাঁর পীর ও মুর্শিদ হযরত সায়্যিদুনা কাজী হামীদুদ্দিন নাগূরী (رحمة الله) তার সাক্ষাতে এলেন। ফিরে যাওয়ার সময় তাঁর মুর্শিদ বললেন: “হে আহমদ! আর কতদিন এ কাজ করতে থাকবে?” এ কথা বলে তিনি চলে গেলেন। শায়খ আহমদ নাহাওয়ানী (رحمة الله) তখনই (চরকার) পেরেক ঘষার জন্য উঠলেন, হঠাৎ তাঁর মোবারক হাত চরকার সাথে ফেঁসে গিয়ে ভেঙ্গে গেল। এ ঘটনার পর শায়খ আহমদ নাহারওয়ানী (رحمة الله) কাপড় তৈরীর পেশা সম্পূর্ণভাবে ত্যাগ করলেন। তিনি সম্পূর্ণরূপে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। তাঁর (رحمة الله) মাযার শরীফ বাদায়ুন শরীফ, ভারতে রয়েছে। (মাকতুবাত সম্বলিত আখবারুল আখইয়ার, ৪৭ পৃষ্ঠা)।
আল্লাহ্ তাআলার রহমত তাঁদের উপর বর্ষিত হোক এবং তাঁদেরসদকায় আমাদের ক্ষমা হোক।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
إرسال تعليق