হযরত সায়্যিদুনা সাহল বিন আবদুল্লাহ তুসতারী (رحمة الله) এক সময় বললেন: বসরার অমুক রুটিওয়ালা হলেন ওলী। এ কথা শুনে তাঁর (رحمة الله) এক মুরীদ ঐ রুটিওয়ালার সাথে দীদার করার আশায় বসরা গেলেন এবং খুঁজতে খুঁজতে ঐ রুটিওয়ালার সামনে উপস্থিত হলেন। তিনি ঐ সময় রুটি তৈরী করছিলেন।(আগের যুগে প্রায় সকল মুসলমান দাঁড়ি রাখতেন,সুতরাং ঐ যুগের রুটিওয়ালাদের নিয়মানুসারে) দাঁড়ি জ্বলে যাওয়া থেকে রক্ষার জন্য তিনি মুখের নিম্নাংশে কাপড় রেখেছিলেন। ঐ মুরীদ মনে মনে বললেন: “যদি ইনি ওলী হতেন তবে কাপড় না পড়লেও তার দাঁড়ি জ্বলত না। এরপর তিনি রুটিওয়ালাকে সালাম করে কথা বলতে চাইলে ঐ অন্তদৃষ্টি সম্পন্ন রুটিওয়ালা সালামের উত্তর দিয়ে বললেন: “তুমি আমাকে নিকৃষ্ট মনে করেছ, তাই আমার কথা থেকে লাভবান হতে পারবে না।” এ কথা বলার পর তিনি কথা বলতে অস্বীকৃতি জানালেন। (আর রিসালাতুল কুশাইরিয়া, ৩৬৩ পৃষ্ঠা)
আল্লাহ্ তাআলার রহমত তাঁদের উপর বর্ষিত হোক এবং তাঁদেরসদকায় আমাদের ক্ষমা হোক।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
إرسال تعليق