রং তামাশা আর নাচের আসর চলছিল


১৪২৬ হিজরীর ৩রা রমযানুল মোবারক ৮/১০/২০০৫ ইং তারিখে ইসলামাবাদের আড়ম্বরপূর্ণ ভবন “মারগালা টাওয়ার” এ কিছু পশ্চিমা সংস্কৃতির প্রেমিক মুসলমান ইহুদী-খ্রীষ্টানদের সাথে মিলে আল্লাহর পানাহ রমযানুল মোবারকের সম্মানকে ভুলে গিয়ে মদ্যপান করে খুব নাচ রংয়ের অনুষ্ঠান করছিল। এরা নিজের শেষ পরিণাম সম্পর্কে একেবারে বেখবর হয়ে গুনাহের এসব ঘৃণিত কাজে তখনও মশগুল ছিল। হঠাৎ করে ভয়ানক ভূমিকম্প এলো আর তা আরাম-আয়েশের পূজারীদের সমস্ত আনন্দ ও মাতলামীকে একেবারে ধূলোয় মিশিয়ে দিল।



        ইয়াদ রাক্কো! মওত আচানক আয়েগী


        সারী মাস্তী খাক মে মিল জায়েগী।




গুনাহের কারণে ভূমিকম্প আসে



প্রিয় ইসলামী ভাইয়েরা! সরকারে আ’লা হযরত, ইমামে আহলে সুন্নাত, ওয়ালিয়্যে নেয়ামত, আযীমুল বরকত, আযীমুল মরতাবাত, পরওয়ানায়ে শময়ে রিসালাত, মুজাদ্দিদে দ্বীনো মিল্লাত, হামিয়ে সুন্নাত, মাহিয়ে বিদআত, পীরে তরিকত, হযরত আল্লামা মাওলানা ইমাম আহমদ রযা খান (رحمة الله) বলেন: “(ভূমিকম্পের) আসল কারণ হল মানুষের গুনাহ। ”(ফতোওয়া রযবীয়া, ২৭তম খন্ড, ৯৩ পৃষ্ঠা)।


আহ! আজকাল গুনাহ সমূহের বন্যা বয়ে যাচ্ছে। স্বয়ং মন্দ থেকে বেঁচে থাকাতো একদিকে পড়ে আছে, অপরদিকে যেন নেক কাজ ও সুন্নাতের উপর আমলকারীদের জন্য জমিন সঙ্কীর্ণ করে দেয়া হয়েছে। হায়! হায়! ১৪২৬ হিজরীর ৩রা রমযানুল মোবারক, ৮/১০/২০০৫ ইং রোজ শনিবারে কিছুলোক নানা ধরণের গুনাহের মধ্যে মশগুলো ছিল, হঠাৎ ভয়ানক ভূমিকম্প এলো আর পাকিস্তানের পশ্চিমাঞ্চলকে উজাড় করে দিয়েছে। ভূমিকম্পের ব্যাপারে দা’ওয়াতে ইসলামীর মাদানী কাফেলার মুসাফির আশিকানে রাসুলদের শিক্ষণীয় অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ গুলো পড়ুন এবং প্রচুর তাওবা ও ইসতিগফার করুন।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

أحدث أقدم