হযরত আল্লামা আবদুল ওয়াহহাব শা’রানী (رحمة الله) বলেন:হযরত সায়্যিদুনা মুহাম্মদ বিন তারীন না'তে রাসুল পরিবেশনের ক্ষেত্রে এমন প্রসিদ্ধ ছিলেন যে, খাতামুল মুরসালীন, শফীউল মুযনিবীন, রাহমাতুল্লিল আলামীন (ﷺ) এর সাথে তাঁর জাগ্রতাবস্থায় সাক্ষাৎ হত। যখন তিনি ভোরবেলা পবিত্র রওযায়ে মুবারকে হাযির হলেন তখন রহমতে আলম, নূরে মুজাস্সাম, রাসুলে আকরাম, শাহানশাহে বনী আদম (ﷺ) তাঁর সাথে আপন আলোকিত কবর থেকে কথা বললেন। এ না’ত পরিবেশনকারী কখনও নিজের এ মহান আলাপ-চারিতা অবস্থায় মশগুল ছিলেন, এমতাবস্থায় এক ব্যক্তি তাঁর নিকট আবেদন করল যে, শহরের গভর্ণরের নিকট যেন তার নিজের জন্য সুপারিশ করেন। তিনি গভর্ণরের নিকট সুপারিশ করলেন, ঐ গভর্ণর তাঁকে নিজের আসনে বসালেন। তখন থেকে তাঁর (رحمة الله) সাথে তাজেদারে রিসালাত, শাহানশাহে নবূয়ত, মাহবুবে রব্বুল ইয্যত (ﷺ) এর সাক্ষাতের ধারাবাহিকতা শেষ হয়ে গেল। এরপর তিনি সর্বদা হুযূরে আকরাম হযরত মুহাম্মদ (ﷺ) এর দরবারে সাক্ষাতের আকাঙ্খা পেশ করতে থাকেন কিন্তু সাক্ষাৎ হল না।একবার একটি শে’র আরয করলে দূর থেকে সাক্ষাত হল। প্রিয় আক্বা, উভয় জাহানের দাতা, রাসুলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করলেন: “জালিমদের মসনদে বসার পরও আমার সাক্ষাৎ চাও, এটার কোন পথ নেই।” হযরত সায়্যিদুনা আলী খাওয়াস (رحمة الله) বলেন: এরপর ঐ বুযুর্গ সম্পর্কে আমরা খবর পাইনি যে, তাঁর সাথে খাতামুল মুরসালীন, শফীউল মুযনিবীন, রাহমাতুল্লিল আলামীন (ﷺ) এর সাক্ষাৎ হয়েছে কি হয়নি। এমনকি শেষ পর্যন্ত তাঁর ইন্তিকাল হয়ে গেল। (মীযানুশ শরীয়াতিল কুবরা, ৪৮ পৃষ্ঠা)
আল্লাহ্ তাআলার রহমত তাঁদের উপর বর্ষিত হোক এবং তাঁদেরসদকায় আমাদের ক্ষমা হোক।
প্রিয় ইসলামী ভাইয়েরা! যে সমস্ত মানুষ নিজের উপকারের জন্য ক্ষমতাসীন ব্যক্তিবর্গের পিছনে ঘুরে, কখনো কোন মন্ত্রী কিংবা রাষ্ট্রপতি ইত্যাদির ঘরে সুযোগ পেলে যেন উড়তে উড়তে হাযির হয়ে যায়। রাষ্ট্রপতি বেইজ পরিয়ে দেয় বা মুসাফাহা করলে সে ছবি টাঙ্গিয়ে রাখে, অন্যদেরকে দেখায় আর এটা অনেক বড় সম্মান মনে করে, তাদের জন্য পূর্বোল্লিখিত ঘটনায় অনেক কিছু শিক্ষণীয় রয়েছে।
العاقل تكفيه الاشارة
অর্থ: বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট
কিছ চীজ কি কমী হায়, মাওলা তেরি গলি মে,
দুনিয়া তেরি গলি মে, উক্বা তেরি গলি মে,
তখতে সিকান্দরী পর উও থুকতে নেহী হে,
বিস্তর লাগা হুয়া হে জিন কা তেরি গলি মে।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
إرسال تعليق