হযরত সায়্যিদুনা শায়খ আল্লামা ইয়াফিঈ ইয়ামেনী (رحمة الله) বলেন: সফরের সময় একদিন আমাদের কাফেলা এক গ্রামে পৌঁছল। এক ব্যক্তি গ্রামবাসীদের কাছ থেকে চেয়ে একটি ডেক্সি (পাত্র) আনল আর তাতে হালুয়া রান্না করল এবং সবাই মিলে খেল। কাফেলার এক ব্যক্তি উপস্থিত না থাকায় খেতে পারেনি। তার নিকট সামান্য আটা ছিল। আটা নিয়ে সে গোটা গ্রাম ঘুরল কিন্তু রান্না করার মত কাউকে পাওয়া গেল না।
এরই মধ্যে পথে সে এক অন্ধ বৃদ্ধকে পেল। সে সাওয়াবের নিয়্যাতে ঐ আটা তাকে দিয়ে দিল। (এ অবস্থাকে গোপন সৌন্দর্যের ধারণা করা উচিত, মূলতঃ যেন আল্লাহ্ তাআলার হিকমতে তাকে অদৃশ্য থেকে বলছে যে, এ আটা হচ্ছে ঐ বৃদ্ধের রিযিক। অপরদিকে তোমার রিযিক্ব আমি নিজের দয়া ভান্ডার থেকে দেব) আল্লাহ্ তাআলার রহমতের প্রতি কতাওবান! কিছুক্ষণ পরেই এক ব্যক্তি এসে কাফেলার সমস্ত লোক থেকে শুধুমাত্র ঐ ব্যক্তিকে ডাকল এবং তার ঘরে নিয়ে সারীদ ও সুস্বাদু মাংস খাওয়ালো। (রাওযুর রিয়াহীন, পৃষ্ঠা ১৫৩ থেকে সংকলিত) আল্লাহ্ তাআলার রহমত তাঁদের উপর বর্ষিত হোক এবং তাঁদেরসদকায় আমাদের ক্ষমা হোক। জানা গেল,আল্লাহ্ তাআলার পথে খাবার খাওয়ানো কখনো বৃথা যায় না। অনেক সময় দুনিয়াতেও সাথে সাথে প্রতিদান মিলে যায়, আর আখিরাতে সাওয়াবের অধিকারও অবশিষ্ট থাকে।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন