খারাপ ধারণার শাস্তি


একবার হাঁড় কাঁপানো ঠান্ডায় হযরত সায়্যিদুনা শায়খ আবুল হুসাইন নূরী (رحمة الله) এর খাদিমা (সেবিকা) যায়তূনা, দুধ ও রুটি নিয়ে হাযির হল। ঐ সময় হাত শুকানোর জন্য পাশে কয়লা রাখা ছিল, যা তিনি (رحمة الله)ওলট-পালট করছিলেন। কয়লার কালো রং হাতে লাগা ছিল আর তিনি (رحمة الله)খাওয়া শুরু করে দিলেন। ইতিমধ্যে কয়লায় আগুন বেড়ে গেল। দুধ তাঁর ٰ(رحمة الله)হাতের উপর পড়তে লাগল। সে মনে মনে ধারণা করল, ইনি কেমন ওলী,পরিস্কার-পরিচ্ছন্নতা তাঁর মধ্যে নেই! এরপর যখন কোন কাজে হযরতের ঘর থেকে সে বের হল তখন হঠাৎ এক মহিলা তার সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ল আর বলতে লাগল তুমিই আমার কাপড়ের পুটলী চুরি করেছ এবং তাকে টেনে হেঁচড়ে নগর-রক্ষকের কাছে নিয়ে গেল। হযরত সায়্যিদুনা শায়খ নূরী (رحمة الله) জানতে পেরে কোতোয়ালীতে (থানায়) সুপারিশ করার জন্য গেলেন। নগর-রক্ষক বললেন: “আমি তাকে কিভাবে ছাড়ব, তার প্রতি চুরির অভিযোগ হয়েছে! এরই মধ্যে এক বাদী সেখানে কাপড়ের পুটলী নিয়ে আসল, আর হযরত কাপড় তার মালিকাকে দিলেন এবং যায়তুনাকে বললেন: “ভবিষ্যতে খারাপ ধারণা করবে যে, ওলীআল্লাহ্ কিভাবে অপরিস্কার হয়?” যায়তুনা বলল: “আমি কু-ধারণার শিক্ষা পেয়ে গেছি, ভবিষ্যতের জন্য আমি তাওবা করছি। (রাওজুর রিয়াহীন, ১৩৬ পৃষ্ঠা)



আল্লাহ্ তাআলার রহমত তাঁদের উপর বর্ষিত হোক এবং তাঁদেরসদকায় আমাদের ক্ষমা হোক। খারাপ ধারণা করা হারাম প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! সাথে সাথে খারাপ ধারণার শিক্ষা লাভ হল। যদি দুনিয়াতে শাস্তি নাও মিলে তবুও আমাদেরকে আল্লাহ্ কে ভয় করা উচিত, কারণ মুসলমানের প্রতি খারাপ ধারণা করা হারাম। আমার আকা আ’লা হযরত, ইমামে আহলে সুন্নাত, মাওলানা শাহ্ ইমাম আহমদ রযা খান (رحمة الله) বর্ণনা করেন; “খারাপ ধারণা অপবিত্র মনে সৃষ্টি হয়।” (ফতোওয়া রযবীয়্যাহ,২২তম খন্ড, ৪০০ পৃষ্ঠা, রযা ফাউন্ডেশন, মারকাযুল আউলিয়া, লাহোর)



আল্লাহ্ তাআলার ইরশাদ হচ্ছে


:ولاتقف ماليس لك به علم ان السمع و البصر و الفؤ اد كل اسءك كا ن ع عنه مسءو لا


কানযুল ঈমান থেকে অনুবাদ:এবং ঐ কথায় পেছনে পড়ো না, যেটা সম্বন্ধে তোমার জ্ঞান নেই। নিশ্চয় কান, চোখ ও হৃদয়- এ গুলোর প্রত্যেকটা সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। (পারা- ১৫, সুরা-বনী ইসরাঈল, আয়াত-৩৬)



আল্লাহ্ তাআলার ইরশাদ হচ্ছে: কানযুল ঈমান থেকে অনুবাদ:


 يايها الذ ين امنوا اجتنبو كثيرا من الظن ان بعض الظن اثم


হে ঈমানদারগণ! তোমরা নানা রকম অনুমান থেকে বিরত থাকো। নিশ্চয় কোন কোন অনুমান পাপ হয়ে যায়। (পারা-২৬, সূরা-হুজুরাত, আয়াত-১২)



এক সময় তাজেদারে রিসালত, শাহানশাহে নবুয়ত, মুস্তফা জানে রহমত কোন বিষয়ে ইরশাদ করেছেন: তুমি কি তার অন্তর ছিঁড়ে দেখেছ যে, তোমার জানা হত!” (আবু দাঊদ, ৩য় খন্ড, ৬৩ পৃষ্ঠা, হাদীস নং-২৬৪৩)



খাতামুল মুরসালীন, শফীউল মুযনিবীন, রাহমাতুল্লিল আলামীন (ﷺ) আরো ইরশাদ করেন: “খারাপ ধারণা থেকে বাঁচো, কেননা ধারণা করা হচ্ছে সবচেয়ে মিথ্যা বিষয়।”


(সহীহ বুখারী, ৩য় খন্ড, ৪৪৬ পৃষ্ঠা, হাদীস নং-৫১৪৩)।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন