আবুল হুসাইন আলাভীর বর্ণনা হচ্ছে, আমি একবার ঘরে হুকুম করলাম: অমুক হালাল পাখি ভুনার জন্য চুলার (তন্দুরের) উপর ঝুলিয়ে দাও আমি সময়মত এসে খেয়ে নেব। এরপর আমি হযরত সায়্যিদুনা জাফর খুলদী (رحمة الله) এর খিদমতে তার সাথে সাক্ষাত করতে গেলাম। তিনি বললেন: “রাতে এখানেই থেকে যান। আমার মন যেহেতু পাখি খাওয়ার জন্য আটকা ছিল, তাই আমি কোন এক বাহানা করে ঘরে এসে গেলাম। গরম গরম ভুনা পাখি দস্তরখানায় রাখা হল।
হঠাৎ ঘরে কুকুর ঢুকে পড়ল আর লাফ মেরে ভুনা পাখিটি নিয়ে গেল। ঐ পাখির অবশিষ্ট ঝোল গৃহ পরিচারিকা নিচ্ছিল, তখন তার কাপড়ের আঁচলের হেঁচকা টানে ঐ ঝোলটুকুও সম্পূর্ণরূপে পড়ে গেল। অতঃপর সকালে যখন আমি হযরত সায়্যিদুনা শায়খ জাফর খুলদী (رحمة الله)এর বরকতময় দরবারে উপস্থিত হলাম তখন আমাকে দেখা মাত্রই বলতেলাগলেন, “যে ব্যক্তি মাশায়িখগণের অন্তরের প্রতি খেয়াল রাখে না, তার অন্তরে কষ্ট দেয়ার জন্য কুকুর লেলিয়ে দেয়া হয়।” (আর রিসালাতুল কুশাইরিয়্যাহ্, পৃষ্ঠা ৩৬২)
আল্লাহ্ তাআলার রহমত তাঁদের উপর বর্ষিত হোক এবং তাঁদেরসদক্বায় আমাদের ক্ষমা হোক।
প্রিয় ইসলামী ভাইয়েরা! বুযুর্গদের কথা পালন করা ও তাঁরা যা নির্দেশ দেয়, তা পালন করাতেই নিরাপত্তা নিহিত রয়েছে। আল্লাহ্ ওয়ালাগণের সাথে চালাকী ও বাহানাবাজী করার ফল ভাল হয় না। এ ঘটনা থেকে এটাও জানা গেল যে, ওলী আল্লাহ্দের رَحِمَہُمُ اللهُ تَعَالٰی আল্লাহ তাআলার দয়াতে গায়েব (অদৃশ্য) এর কথাও জানা হয়ে যায়। যখন আউলিয়ায়ে কিরামের رَحِمَہُمُ اللهُ تَعَالٰی শান এরকম হয় তাহলে সাহাবায়ে কিরাম عَلَیۡہِمُ الرِّضۡوَان এর শানের কী অবস্থা হবে! এছাড়া আম্বিয়ায়ে কিরাম عَلَیۡہِ الصَّلٰوةُ وَ السَّلاَم ও স্বয়ং তাজেদারে রিসালত, শাহানশাহে নবুয়ত, মুস্তফা জানে রহমত (ﷺ) এর মর্যাদা ও শানের অনুমান কে করতে পারে! আমার আকা আ’লা হযরত দরবারে রিসালাতে আরয করেন,
ছরে আরশ পর হে তেরি গুজার,
দিলে ফরশ পর হায় তেরি নজর,
মালাকুত ও মুল্ক মে কো-ই শায় নেহী
উও জু তুঝ পে ইয়া নেহী।
(হাদায়িখে বখশিশ)
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
إرسال تعليق