হযরত সায়্যিদুনা বায়েযীদ বোস্তামী (رحمة الله) এক মসজিদে নামায পড়তে গেলেন। নামায শেষ করার পর ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন: “হে বায়েজীদ!আপনি কোত্থেকে খান?” বললেন: “একটু থামুন! প্রথমে আপনার পিছনে আদায় করা নামায পুনরায় পড়ে নেই।” আপনার যখন সৃষ্টিজগতের রুজিদাতার ব্যাপারেই সন্দেহ রয়েছে তাহলে আপনার পিছনে নামায পড়া কিভাবে বৈধ হবে? (রাওযুর রিয়াহীন, ১৫৫ পৃষ্ঠা)
আল্লাহ্ তাআলার রহমত তাঁর উপর বর্ষিত হোক এবং তাঁর সদকায় আমাদের ক্ষমা হোক।
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত সায়্যিদুনা বায়েজীদ বোস্তামী (رحمة الله) আল্লাহ্ তাআলার অনেক বড় ওলী ছিলেন। নিশ্চয় আল্লাহ্ রব্বুল আলামীন সকলের রুজির যিম্মাদার। তিনিই সকলকে পানাহার করান। ইমাম সাহেব “আপনি কোত্থেকে খান?” এ প্রশ্নটি করে হযরতের নিকট নিজের দূর্বল বিশ্বাসের পরিচয় দিয়েছেন, আর তিনি (رحمة الله)নামাযগুলো পুনরায় পড়লেন, এটা তাঁর তাকওয়া ছিল। প্রচলিতভাবে লোকেরা এ ধরনের প্রশ্ন-উত্তর পরস্পর করে থাকে, শরয়ীভাবে এতে কোন গুনাহ নেই।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
إرسال تعليق