হযরত সায়্যিদুনা আলী বিন হারব (رحمة الله) বলেন: আমি ও কয়েকজন যুবক নদীতে একটি নৌকায় চড়ে যাচ্ছিলাম। নৌকা যখন নদীর মাঝখানে গিয়ে পৌঁছল তখন একটি মাছ নদী থেকে লাফিয়ে নৌকায় এসে পড়ল। পরস্পর পরামর্শ করে ভুনে খাওয়ার জন্য নৌকা যখন এক কিনারায় নিয়ে গেলাম আর আগুন জ্বালানোর জন্য লাকড়ী জমা করছিলাম, এরই মধ্যে আমরা নির্জন জায়গায় এক ভয়ংকর দৃশ্য দেখলাম, দেখতে পেলাম যে, পুরানো জীর্ণ শীর্ণ ও পুরানো ঘর-বাড়ীর নিদর্শন বিদ্যমান ও সেখানে এক ব্যক্তি শোয়াবস্থায় রয়েছে, যার দু’হাত পিছন দিকে বাঁধা আর সেখানেই অন্য এক ব্যক্তি জবাইকৃত অবস্থায় পড়ে আছে। এছাড়া কাছেই মাল বোঝাই একটি খচ্চর দাঁড়ানো রয়েছে। আমরা বাধা ব্যক্তির নিকট ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলল: “আমি এ জবাইকৃত ব্যক্তির খচ্চরটি ভাড়ায় নিয়েছিলাম। সে আমাকে পথ ভুলিয়ে এখানে নিয়ে আসে ও আমার হাতগুলো বেঁধে বলল, আমি তোকে হত্যা করব। আমি তাকে আল্লাহ্ তাআলার দোহাই দিয়ে বললাম: আমায় হত্যা করে গুনাহের বোঝা ঘাঁড়ে নিওনা, বরং এসব মাল-পত্র তুমি নিয়ে নাও, আমি এসব কিছু তোমার জন্য বৈধ করে দিলাম। আমি এ ব্যাপারে কাউকে কোন অভিযোগ করব না। কিন্তু সে তার উদ্দেশ্যে অনঢ় রইল। আর সে আমাকে হত্যা করার জন্য স্বীয় কোমরে বাঁধা ছুরি টান দিল কিন্তু সেটা বের হল না। সে যখন সেটার উপর অতিশয় শক্তি প্রয়োগ করল তখন সে ছুরিটি বের হয়ে হঠাৎ ধাক্কা খেয়ে তার কণ্ঠনালীতে গিয়ে পড়ল ও এভাবে সে নিজে নিজেই জবাই হয়ে লাফাতে লাফাতে মরে গেল। একথা শুনার পর আমরা তার বাঁধন খুলে দিলে সে খচ্চর ও মাল-পত্র নিয়ে নিজের ঘরের দিকে রওয়ানা হয়ে গেল। এরপর আমরা যখন নৌকাতে এসে ভুনার জন্য মাছ বের করছিলাম তখন সেটা লাফ দিয়ে নদীতে গিয়ে পড়ল। (রাওযুর রিয়াহীন, ১৩৯ পৃষ্ঠা)
প্রিয় ইসলামী ভাইয়েরা! নিশ্চয় যাকে আল্লাহ্ রাখে তাকে আবার মারে কে? আল্লাহ্ তাআলার অমুখাপেক্ষী শান ও অনুগ্রহ প্রদর্শনও কি যে চমৎকার! অত্যচারী লুণ্ঠনকারী নিজেই নিজের হাতে জবাই হয়ে তার শাস্তি ভোগ করল আর বাধা ব্যক্তিকে মুক্ত করার জন্য নদী থেকে লাফিয়ে মাছ নৌকার গিয়ে পড়ল আর ভুনে খাওয়ার আকাঙ্খায় কাফেলার লোকগুলো নদীর পারে নামল কিন্তু মাছ খাওয়া তাদের ভাগ্যে কোথায়! সেটাতো বন্দি মাজলুম বান্দার সাহায্যে আসা, তাকে বন্ধনমুক্ত করার সাওয়াব অর্জন ও কুদরতের নিদর্শনের ঢংকা বাজানোর বাহানা ছিল।
জলওয়ে তেরি গুলশান গুলশান,
সাতাওয়াত তেরি সাহরা সাহরা।
রহমত তেরি দরয়া দরয়া, سبحان الله سبحان الله
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
إرسال تعليق