আশুরার দিন “রায়” দেশে কাজীর (বিচারকের) নিকট একজন ভিক্ষুক এসে আরয করল, আমি অনেক নিঃস্ব ও সন্তান-সন্ততি বিশিষ্ট মানুষ। আপনাকে আশুরার দিনের দোহাই! আমার জন্য রুটি ও মাংস দুটি দিরহামের ব্যবস্থা করুন। আল্লাহ্ তাআলা আপনার মান সম্মানে বরকত দিন।” কাজী সাহেব বললেন: “যোহরের পর আসবেন।” ফকীর যোহরের পর আসলে বললেন: “আসরের পর আসবেন।” সে আসরের পর আসলে তখনও কিছু না দিয়ে খালি হাতেই ফিরিয়ে দিলেন।ফকীরের মন ভেঙ্গে গেল। সে অসন্তুষ্টাবস্থায় এক খ্রীষ্টানের নিকট গেল আর তাকে বলল: “আজকের পবিত্র দিনের ওয়াসীলায় আমাকে কিছু দিন।” সে জিজ্ঞাসা করল, “আজ কোন দিন?” জবাব দিল, “আজ আশুরার দিন।” এটা বলার পর আশুরার কিছু ফযীলত বর্ণনা করল। শুনার পর বলল: “আপনি অনেক বড়ই মর্যাদাপূর্ণ দিনের দোহাই দিয়েছেন, নিজের প্রয়োজনীয়তার কথা বলুন! ফকীর তাকেও ঐ প্রয়োজনীয়তার কথা বলল। ঐ ব্যক্তি প্রচুর পরিমাণ গম, মাংস ও বিশটি দিরহাম পেশ করে বললেন: “এটা আপনার পরিবার-পরিজনের জন্য।” আপনার জন্য এরূপ সারাজীবন প্রতি মাসে এদিনের ফযীলত ও সম্মানের ওয়াসীলায় নির্ধারিত থাকবে। রাতে ক্বাজী সাহেব স্বপ্নে দেখলেন, কেউ বলছে, “চোখ তুলে তাকাও! যখন তাকাল তখন দুইটি আলিশান মহল দেখতে পেল।” একটি রুপা ও স্বর্ণের ইটের ও অন্যটি লাল ইয়াকুতের ছিল। কাজী সাহেব জিজ্ঞাসা করলেন: “এ দুইটা মহল কার?” জবাব পেল, “যদি তুমি ফকীরের প্রয়োজন পূরণ করে দিতে তবে এগুলো তুমি পেতে, কিন্তু যেহেতু তুমি তাকে বারংবার আসতে বলেও কিছু দাওনি, তাই এখন এ দু’ টি মহল অমুক খ্রীষ্টানের জন্য।কাজী সাহেব যখন জাগ্রত হলেন তখন খুবই পেরেশান ছিলেন। ভোর হলে ঐ খ্রীষ্টানের নিকট গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, গতকাল তুমি কোন “নেক” কাজটি করেছ?” তিনি জিজ্ঞাসা করলেন: “আপনি কিভাবে জানলেন?” কাজী সাহেব নিজের স্বপ্নের কথা বললেন: আর আবেদন করলেন, আমার কাছ থেকে এক লক্ষ দিরহাম নিয়ে যাও আর গতকালের ঐ নেকী আমার নিকট বিক্রি করে দাও। খ্রীষ্টানটি বলল: “আমি সমগ্র পৃথিবীর সমস্ত সম্পদ নিয়েও তা বিক্রি করব না।” আল্লাহ্ তাআলার রহমত ও দান অনেক মহান। শুনুন! আমি মুসলমান হচ্ছি। একথা বলে তিনি পড়লেন:
اشهد ان لااله الا الله واشهد ان محمد اعبده ورسوله
অর্থাৎ- আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ব্যতীত কেউ ইবাদতের উপযুক্ত নেই এবং সাক্ষী দিচ্ছি যে, মুহাম্মদ তাঁর বিশেষ বান্দা ও তাঁর রাসুল (ﷺ)। (রওযুর রিয়াহীন, ১৫২ পৃষ্ঠা)।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন