মজাদার শরবত


হযরত সায়্যিদুনা সালিহ মারী (رحمة الله)বলেন: আমি হযরত সায়্যিদুনা আতা সুলামী (رحمة الله)এর দরবারে দু’দিন ধারাবাহিকভাবে ঘি ও মধু একত্রিত করে ছাতুর মজাদার শরবত পাঠালাম, কিন্তু তিনি দ্বিতীয় দিন ফিরিয়ে দিলেন। এজন্য অসন্তুষ্টি প্রকাশ করে আমি বললাম: আপনি আমার তুহফা কেন ফিরিয়ে দিয়েছেন?বললেন: “কিছু মনে করবেন না। প্রথমদিনতো আমি পান করে নিয়েছি কিন্তু দ্বিতীয় দিন পান করতে ব্যর্থ হলাম।কেননা যখন পান করার নিয়্যত করলাম তখন ১৩ পারার সুরায়ে ইব্রাহীম এর ১৭ আয়াত মনে পড়ে গেল;



    ﻳَﺘَﺠَﺮَّﻋُﻪُ ﻭَﻟَﺎ ﻳَﻜَﺎﺩُ ﻳُﺴِﻴﻐُﻪُ ﻭَﻳَﺄْﺗِﻴﻪِ ﺍﻟْﻤَﻮْﺕُ ﻣِﻦْ ﻛُﻞِّ ﻣَﻜَﺎﻥٍ ﻭَﻣَﺎ ﻫُﻮَ ﺑِﻤَﻴِّﺖٍ ۖ ﻭَﻣِﻦْ ﻭَﺭَﺍﺋِﻪِ ﻋَﺬَﺍﺏٌ ﻏَﻠِﻴﻆ



কানযুল ঈমান থেকে অনুবাদ: (১৭) অতি কষ্টে তা থেকে অল্প অল্প করে গলাধকরন করবে এবং গলার নীচে অবতরণ করানোর আশায় থাকবে না এবং তার নিকট চতুর্দিক থেকে মৃত্যু আসবে আর সে মরবে না; এবং তার পিছনে কঠিন শাস্তি। (পারা- ১৩, সূরা- ইব্রাহিম, আয়াত- ১৭)



হযরত সায়্যিদুনা সালিহ মারী (رحمة الله) বলেন: এটা শুনে আমি কেঁদে উঠলাম আর আমি মনে মনে বললাম: আমি কোন পর্যায়ে রয়েছি আর আপনি রযেছেন অন্য পর্যায়ে।(ইহইয়াউল উলূম, ৩য় খন্ড, ১১৫ পৃষ্ঠা থেকে সংকলিত)।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন