মেয়ে জন্মগ্রহণের সুসংবাদ


আল্লাহ্ তাআলার দয়াতে সাহাবায়ে কিরাম عَلَیۡہِمُ الرِّضۡوَان এরও গায়েবের খবর দেয়ার ব্যাপারে অনেক ঘটনা কিতাবসমূহে পাওয়া যায়। যেমন-


কোটি কোটি মালিকীদের আযীমুল মরতাবাত পেশাওয়া হযরত সায়্যিদুনা ইমাম মালিক বিন আনাস (رحمة الله) স্বীয় প্রসিদ্ধ হাদীস পাকের সমন্বিত গ্রন্থ “মুআত্তা ইমাম মালিক” -এ বলেন: হযরত সায়্যিদুনা উরওয়া বিন যুবাইর (رحمة الله) থেকে বর্ণনা করেন যে, উম্মুল মুমিনীন হযরত সায়িদাতুনা আয়েশা সিদ্দীকা (رضي الله عنه) َا বলেন: খলীফাতুর রাসুল হযরত সায়্যিদুনা আবু বকর সিদ্দীক (رحمة الله) নিজের ইন্তিকালের পূর্বে মুর্মূষ হযরত সায়্যিদাতুনা আয়েশা সিদ্দীকা (رضي الله عنه) َا অসিয়ত করে ইরশাদ করেছেন: আমার প্রিয় কন্যা! আজ পর্যন্ত যা আমার নিকট সম্পদ ছিল, তা আজ মীরাসের সম্পদ। তোমার দুই ভাই (আবদুর রহমান ও মুহাম্মদ) (رضي الله عنه) َاএবং তোমার দু'বোনও রয়েছে। সুতরাং তোমরা আমার সম্পদকে কুরআন মজীদের নির্দেশ অনুযায়ী বন্টন করে নেবে। এটা শুনে হযরত সায়্যিদাতুনা আয়েশা সিদ্দীকা (رضي الله عنه) َاআরয করলেন: “আব্বাজান! আমারতো একটি মাত্র বোন আছে যার নাম “বিবি আসমা”। আমার অন্য বোন সে কে? তিনি ইরশাদ করলেন: “সে(তোমার সৎ মা) “হাবিবা বিনতে খারিজা” এর পেটে রয়েছে। আমার ধারণা সেটা মেয়ে হবে।”(আল মুআত্তা লিল ইমাম, ২য় খন্ড, ২৭০ পৃষ্ঠা, হাদীস নং-১৫০৩)


এ হাদীসের ভিত্তিতে হযরত সায়্যিদুনা আল্লামা মুহাম্মদ বিন আবদুল্লাহ বাকী যুরকানী (رحمة الله)লিখেন, সুতরাং এমনই হল যে, মেয়ে জন্মগ্রহণ করল, যার নাম “উম্মে কূলসুম” রাখা হল। (শারহুয যুরকানী আলাল মুআত্তা, ৪র্থ খন্ড, পৃষ্ঠা ৬১)।


আল্লাহ্ তাআলার রহমত তাঁদের উপর বর্ষিত হোক এবং তাঁদেরসদকায় আমাদের ক্ষমা হোক।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন