মুরাদাবাদ (ভারত) -এ একজন আশিকে রাসুল প্রতি বৎসর রবিউন নূর শরীফে অতি ধূমধামের সাথে নবী করীম, রউফুর রহীম, হুযুর পুরনূর صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم এর জশনে বিলাদত পালন করতেন আর বিশাল আকারে মীলাদ মাহফিলের আয়ােজন করতেন। সরকারে আ’লা হযরত ইমাম আহমদ রযা খান رحمة اللّٰه تعالىٰ عليه এর খলীফা ‘খাযাইনুল ইরফানের' প্রণেতা হযরত সদরুল আফাযিল আল্লামা মাওলানা সায়্যিদ মুহাম্মদ নঈমুদ্দীন মুরাদাবাদী رحمة اللّٰه تعالىٰ عليه তাতে বিশেষভাবে আগমন করতেন। একবার মীলাদ মাহফিলে অনেক বেশি লােকের সমাগম হল। মাহফিল শেষে নিয়মানুসারে এক পােয়া করে (প্রায় ২৫০ গ্রাম) লাড়ু বন্টন করা শুরু হল। কিন্তু তা অর্ধেকের মত কম পড়ল। মাহফিল আয়ােজনকারী ভয় পেয়ে হযরত সাদরুল আফাযিল رحمة اللّٰه تعالىٰ عليه এর কারামত সম্পন্ন দরবারে এই ঘটনা আরয করল। তিনি رحمة اللّٰه تعالىٰ عليه নিজের রুমাল বের করে দিলেন ও বললেন: “লাডুর পাত্রের উপর এটা বিছিয়ে দিন” আর বিশেষভাবে জোর দিয়ে বললেন: “তাবাররুক যেন রুমালের নীচ থেকে বের করে করে বন্টন করা হয়, এবং পাত্র খুলে যেন দেখা না হয়।” সুতরাং প্রচুর লাড়ু বন্টন করা হল এবং প্রত্যেকেই লাড়ু পেল। শেষে যখন পাত্র খােলা হল, তখন দেখা গেল, রুমাল আচ্ছাদিত করার সময় পাত্রে যে পরিমাণ লাড়ু ছিল এখনও সে পরিমাণ মওজুদ রয়েছে। (তারীখে ইসলাম কী আযীম শখসিয়াত সদরুল আফাযিল, ৩৪৩ পৃষ্ঠা থেকে সংকলিত)
আল্লাহ্ তাআলার রহমত তাঁদের উপর বর্ষিত হােক এবং তাঁদের সদকায় আমাদের ক্ষমা হােক।
চা-হে তাে ইশারাে ছে আপনে কায়াহি পলটদে দুনিয়া কি,
ইয়ে শান হে খিদমত গারাে কি সরদার কা আলম কিয়া হােগা।
صَلُّوا عَلَى الحَبِيب! صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَلىٰ مُحَمَّد
রাসুলুল্লাহ্ ﷺ ইরশাদ করেছেন: “আমার উপর অধিক হারে দরূদে পাক পাঠ করাে, নিঃসন্দেহে এটা তােমাদের জন্য পবিত্রতা।” (আবু ইয়ালা)
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
إرسال تعليق