সামান্য খাবারে বরকত


  হযরত সায়্যিদুনা সুহাইব  رضى الله تعالى عنه  বলেন: আমি প্রিয় আক্বা, উভয় জাহানের দাতা, রাসুলুল্লাহ্ صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم এর জন্য সামান্য পরিমাণ খাবার রান্না করলাম এবং তাঁকে দাওয়াত দেয়ার জন্য হাযির হলাম। তখন হুযুর صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم সাহাবায়ে কিরাম عَلَيهِمُ الرِّضوَان এর সাথে উপবিষ্ট ছিলেন। লজ্জায় আমি কিছু বলতে না পেরে দাঁড়িয়ে রইলাম। ছরকারে নামদার, মদীনার তাজেদার, রহমতের ভান্ডার, রাসুলদের সরদার صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم আমার দিকে তাকালেন। আমি তাঁকে ইশারায় খাওয়ার জন্য আসার আবেদন জানালাম। বললেন: “আর এরা?” আমি আরয করলাম: “না।” নবী করীম, রউফুর রহীম, হুযুর পুরনূর صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم নিশ্চুপ হয়ে গেলেন আর আমি ঐ জায়গায় দাঁড়িয়ে রইলাম। তাজেদারে রিসালত, শাহানশাহে নবুয়ত, মুস্তফা জানে রহমত صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم পুনরায় আমার দিকে দৃষ্টি দিলেন। আমি পুনরায় আগের মত ইশরায় আরয করলাম।



রাসুলুল্লাহ্ ﷺ ইরশাদ করেছেন: “যে ব্যক্তি আমার উপর দরূদ শরীফ পাঠ করা ভুলে গেল, সে জান্নাতের রাস্তা ভুলে গেল।” (তাবারানী)



       বললেন: “এরা?” (অর্থাৎ হুযুর صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم অন্যদেরকে নিয়ে যাওয়া প্রসঙ্গে বলছেন) আমি বললাম: “না।” দ্বিতীয় কিংবা তৃতীয় বারের জবাবে আমি আরয করলাম: “খুব ভাল” অর্থাৎ- এদেরকেও নিয়ে চলুন। আর সাথে এটাও বলে দিলাম যে, আপনার صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم জন্যই শুধুমাত্র সামান্য পরিমাণ খাবার রান্না করেছি। খাতামুল মুরসালীন, শফীউল মুনিবীন, রাহমাতুল্লিল আলামীন صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم ঐ সকল সাহাবায়ে কিরাম عَلَيهِمُ الرِّضوَان কে সাথে নিয়ে আসলেন। সবাই ভালভাবে খেলেন। তবুও খাবার অবশিষ্ট রয়ে গেল। (আল খাসায়িসুল কুবরা, ২য় খন্ড, ৮২ পৃষ্ঠা)



      আল্লাহ্ তাআলার রহমত তাঁদের উপর বর্ষিত হােক এবং তাঁদের সদকায় আমাদের ক্ষমা হােক। 


صَلُّوا عَلَى الحَبِيب! صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَلىٰ مُحَمَّد



       প্রিয় ইসলামী ভাইয়েরা! রহমতে আলম, নূরে মুজাসসাম, রাসুলে আকরাম, হুযুর পুরনূর صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم এর প্রশংসিত গুণাবলী নিশ্চয় বরকত অবতীর্ণের মাধ্যম। আর তাঁর صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم সেদকায় আমাদের উপর সর্বদা রহমত বর্ষিত হচ্ছে। খাবার কম হওয়ার কারণে শুধুমাত্র তাজেদারে রিসালাত, শাহানশাহে নবুয়ত, মাহবুবে রব্বল ইযযত, হুযুর صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم এর দাওয়াত ছিল কিন্তু রাহমাতুল্লিল আলামীন, শফিউল মুযনিবীন, রাসুলে আমীন, হুযুর পুরনূর صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم এর বরকতে সামান্য খাবারও অনেক সাহাবায়ে কিরাম عَلَيهِمُ الرِّضوَان এর জন্য শুধু যথেষ্ট হল না বরং অবশিষ্ট থেকে গেল।



ইয়ে সুন কর সাখী আ-পকা আস্তানা,


হে দামন পাসারে হুয়ে সব যামানা।


নাওয়াসো কা সদকা নিগাহে কারাম হাে,


তেরে দর পে তেরে গদা আগায়ে হে। 



 الحمد للّٰه عزّ وجل  আল্লাহর প্রিয় হাবীব, হাবিবে লবীব, রাসুলুল্লাহ صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم এর মহান শান ও তাঁর থেকে প্রকাশ পাওয়া মু'জিযা সমূহের কথা কি বলব! মদীনার তাজেদার, নবীকুল সরদার, হুযুরে আনওয়ার صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم এর গােলামদের নিকট থেকেও মহান কারামত সমূহ প্রকাশ পায়।

 যেমন- রাসুলুল্লাহ্ ﷺ ইরশাদ করেছেন: “যে ব্যক্তি আমার উপর একবার দরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাযিল করেন।” (মুসলিম শরীফ)।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

أحدث أقدم