বায়আত নেওয়া এবং শায়খ বা পীরের মসনদে বসার জন্য একজন পীরের মধ্যে (নিম্নোক্ত) চারটি শর্ত পাওয়া অপরিহার্য

 

বায়আত নেওয়া এবং শায়খ বা পীরের মসনদে বসার জন্য একজন পীরের মধ্যে (নিম্নোক্ত) চারটি শর্ত পাওয়া অপরিহার্য।

১. সুন্নী, বিশুদ্ধ আকীদাসম্পন্ন হওয়া। কারণ, বদ-মযহাব (ভ্রান্ত মতবাদ সম্পন্ন) দোযখের কুকুর এবং নিকৃষ্টতর সৃষ্টি- যেমন হাদীস শরীফে বর্ণিত রয়েছে।


২. প্রয়োজনীয় ইলম (জ্ঞান) এর আলিম (জ্ঞানী) হওয়া। অর্থাৎ কমপক্ষে এতটুকু ইলম থাকা জরুরী যে, কারো সাহায্য ছাড়াই নিজের জরুরী মাসাইল কিতাব থেকে নিজেই বের করতে পারেন। কারণ, ইলমহীন ব্যক্তির পক্ষে আল্লাহ তাআলার পরিচয় লাভ করা সম্ভব নয় ।


ع بے علم نتواں خدا راشناختঅর্থাৎ ইলমবিহীন ব্যক্তি খোদা পরিচিতি লাভ করতে পারে না।


৩. কবীরা গুনাহ থেকে বিরত থাকা । ['ফাসিক-ই মুলান' (প্রকাশ্য পাপাচারী) না হওয়া] কারণ, ফাসিক ব্যক্তিকে অবজ্ঞা করা ওয়াজিব আর পীর-মুরশিদের প্রতি সম্মান প্রদর্শন করা ওয়াজিব। সুতরাং এ উভয় বিষয় কি করে একত্রিত হতে পারে?


৪. (পীর-মুরশিদের) তরীকতের ‘ইজাযত’ সহীহ ও মুত্তাসিল হওয়া। [অর্থাৎ সিলসিলার(তরীকতের শায়খদের) ধারাক্রম হুযূর আকরাম (ﷺ) পর্যন্ত পৌঁছা, মাঝখানে কর্তিত না হওয়া। অর্থাৎ বাতিলপন্থী ও গোমরাহ্ ব্যক্তি ওই ধারায় না থাকা। আহলে বাতিনগণ এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন।

যে ব্যক্তির মধ্যে ওই সব শর্ত থেকে কোন একটি শর্তও পাওয়া না যায়, তবে তাকে পীর হিসেবে গ্রহণ করা উচিত নয় ।

_____________

বায়াত ও খিলাফতের বিধান

মূল :- ইমাম আহমদ রেযা খান বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি।

অনুবাদ: মুহাম্মদ নেজাম উদ্দীন

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]

 


  


Post a Comment

أحدث أقدم