প্রথম প্রকারের খিলাফতের ক্ষেত্রে পীর-মুরশিদ যাকে খিলাফতের ভার অর্পণ করবেন অথবা তার ওফাত পূর্বক্ষণে যার ব্যাপারে ওসীয়ত করে যাবেন আর এই ওসীয়তও যদি শরীয়ত সম্মত হয় এবং ওই ব্যক্তিও খিলাফতের যোগ্য হয় আর দরগাহের কিছু ওয়াকফ-সম্পত্তি থাকে এবং ওই সম্পত্তির তত্ত্বাবধানেও সক্ষম হয় তবে এই ব্যক্তি ‘সাজ্জাদানশীন হিসেবে সাব্যস্ত হবে। উক্ত গ্রহণযোগ্য দলীল দ্বারা সাব্যস্ত ও শরীয়তসম্মত খিলাফতকে অসম্পূর্ণ মনে করে শূরা সদস্য ও আহলে হিল ওয়া আকদের সামনে এ ব্যাপারে মতামত চাওয়ার ভিত্তিতে (সাজ্জাদানশীন মনোনীত করার) প্রয়োজন নেই।
সাজ্জাদানশীন হওয়ার ব্যাপারে আপন পীর-মুরশিদের নির্দেশ ও ওসীয়ত ইত্যাদির মতো স্পষ্ট দলিলের তোয়াক্কা না করে কেউ যদি নিজে নিজে সাজ্জাদানশীন হয়ে বসে, তবে তা কখনো গ্রহণযোগ্যতা পাবে না। যেমন, কোন ব্যক্তি পীর-মুরশিদের সামনে বললো যে, হুযুরের পর জায়েদ সাজ্জাদানশীন অথবা এ বিষয়ে কারো নামে পীরের সামনে লিখিত বক্তব্য পাঠ করা হলো, আর তিনি ওই প্রস্তাব ও বক্তব্য শুনে নিশ্চুপ থাকলেন। পরবর্তীতে আমরের নামে বা জায়েদ ও আমর উভয়ের যৌথ নামে সাজ্জাদানশীন হওয়ার ওসীয়ত করে যান তবে এই শেষোক্ত ওসীয়তই গ্রহণযোগ্যতা লাভ করবে। আর ওই নিশ্চুপ থাকাটা গ্রহণযোগ্যতা পাবে না। উপরিউক্ত এই বক্তব্য ফিকহের এ দু'টি নিয়মের উপর প্রতিষ্ঠিত যে,
১, ইবনে সা'দ, আত-তবকাতুল কুবরা, ذکر بیعة أبي بکر, ৩/১৮৩, দারু সাদির, বৈরুত, দেখুন মূল হাদীস:
عن الحسن قال قال علي لما قبض ﷺ نظرنا فی أمرنا فوجدنا النبی ﷺ قد قدم أبا بکر في الصلاة فرضينا لدنیانا من رضی رسول اللّٰه ﷺ لدیننا.
لاَ یُنسَبُ إلَی سَاکِتٍ قَولَ
নিশ্ৰুপ বা মৌনতা অবলম্বকারীর প্রতি কোন বিধান প্রযোজ্য হবে না।
أَنَّ الصَّرِیحَ یَفُوقُ الدَّلاَلَةَ
সুস্পষ্টতা (الصریح) অস্পষ্টতার উপর প্রাধান্য পেয়ে থাকে।
আর যদি দু'টি সুস্পষ্ট দলিল (النص الصریح) পাওয়া যায়, (যেমন-) একটিতে জায়েদের প্রতি ওসীয়তের বর্ণনা রয়েছে আর অপরটিতে রয়েছে আমরের প্রতি অথবা উভয়ের প্রতি আর ওই সব ওসীয়তে একটির তারিখ অপরটির পরবর্তীতে হয়, তবে উভয় দলিলের উপর আমল করা যাবে । জায়েদ ও আমর উভয় ওসী (অনুমতিপ্রাপ্ত) সাব্যস্ত হবে। হাঁ! যদি শেষ দলিলে প্রথম ওসীয়ত থেকে প্রত্যাবর্তন ও প্রথম ওসীকে বরখাস্ত করা হয়েছে মর্মে বিবরণ থাকে তবে পরবর্তী দলীল পূর্ববর্তী দলীলের রহিতকারী হিসেবে সাব্যস্ত হবে। যেমন- ফতওয়া তাতারখানিয়ার সূত্রে রাদ্দুল মুহতার আদাবুল আওসিয়া থেকে বর্ণিত আছে যে,
أَوصَی إلَی رَجَلٍ وَمَکَثَ زَمَانًا فَأَوصَی إلَی آخَرَ فَهُمَا وَصِیَّانِ فِي کُلِّ وَصَایَاهُ، سَوَاءُ تَذَکَّرَ إیصَاءَهُ إلَی الاَوَّلِ أَو نَسِيَ لِأَنَّ الوَصِيَّ عِندَنَا لاَ یَنعَزِلُ مَا لَم یَعزِلُهُ المُوصِي، حَتَّی لَو کَانَ بَینَ وَصِیَّتَیهِ مُدَّةُ سَنَةٍ أَو اَکثَرَ لاَ یَنعَزِلُ الأَوَّلُ عَن الوِصَایَةِ.
কেউ যদি কোন পুরুষকে নিজ ওসী (প্রতিনিধি) বানালো আর কিছুকাল পর অন্য একজনকে প্রতিনিধি বানালো, তবে তারা উভয়েই ওই ব্যক্তির সমস্ত ওসিয়তে প্রতিনিধি সাব্যস্ত হবে। প্রথম ব্যক্তিকে প্রতিনিধি বানানো তার স্মরণে থাকুক বা ভুলে যাক-উভয়ই সমান। কারণ আমাদের মযহাবে ওসিয়তকারী ওসী (প্রতিনিধি)-কে যতক্ষণ পর্যন্ত পদচ্যুত করবে না, পদচ্যুত হবে না। এমনকি উভয় ওসিয়তের মধ্যে এক বছর বা ততোধিক ব্যবধান হোক না কেন। তবুও প্রথম ব্যক্তি ওসী (প্রতিনিধি) সাব্যস্ত হওয়াকে বাতিল করবে না।
১. ইবনে নুজাইম, আল-আশবাহ ওয়ান নাযায়ির,القاعدة الثانیة عشر ،الفن الأول, ১/১৮৪, এদারাতুল কুরআন, করাচি
২. ইবনে আবেদীন আশ-শামী, রদ্দুল মুহতার, کتاب النکاح, অধ্যায়: المهر, ২/৩৫৭, দারু ইয়াহইয়ায়িত তুরাসিল আরবী, বৈরুত
৩. ইবনে আবেদীন আশ-শামী, রদ্দুল মুহতার, کتاب الوقف, অধ্যায়:فَصٸلُ یُرَاعَی شَرطُ الوَاقِفِ إجَارَتِهِ , ৩/৪১০, দারু ইয়াহইয়ায়িত তুরাসিল আরবী, বৈরুত।
আর যদি কারো জন্য ওসী হওয়ার কোন দলীল না থাকে, তবে ওই দরগাহ ও খানেকায় ওসী নির্ধারণের ক্ষেত্রে পূর্ব থেকে যে নিয়ম চলে আসছে তার উপরই বিধান। কার্যকর হবে অথবা পঞ্চায়েত যার উপর ঐক্যমত পোষণ করবে সেই ওসী হিসেবে গণ্য হবে। তবে এ উভয় পদ্ধতিতে এটা জরুরি যে, উক্ত ব্যক্তি ওই মুরশিদ-মুরব্বী থেকে সবর্জন গ্রহণযোগ্য খিলাফতে আম্মাহ্’র অধিকারী হতে হবে। অন্যথায় আমাদের দেশে শরঈ বিচার ব্যবস্থা না থাকার কারণে সকলের ঐক্যমতের ভিত্তিতে ও প্রথাগত কারণে ওয়াকফের উপর কর্তৃত্ব যদিও প্রতিষ্ঠিত হবে কিন্তু সাজ্জাদানশীন' হওয়া কখনো শুদ্ধ হবে না। কারণ এটা হচ্ছে খিলাফতে খাসসাহ্’। আর কোন ‘খিলাফতে খাসসাহ্', ‘খিলাফতে আম্মাহ্' অর্জন করা ছাড়া সম্ভব নয়। এবং খিলাফত-ই আম্মাহ্ সহীহ অনুমতি ছাড়া কখনো লাভ করা যায় না।
_____________
বায়াত ও খিলাফতের বিধান
মূল :- ইমাম আহমদ রেযা খান বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি।
অনুবাদ: মুহাম্মদ নেজাম উদ্দীন
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন