জিজ্ঞাসা : যদি কোন ব্যক্তির পীর বা মুরশিদ না থাকে, তবে সে ইহ-পরকলীন সফলতা অর্জন করতে পারবে কি পারবে না এবং এতে কি তার পীর বা মুরশিদ শয়তান হবে, না নয়, কেননা আল্লাহ তা'আলা হুকুম করেন—
وَابتَغُوا إِلَیهِ اُلوَسِیلَةَ
‘তোমরা তাঁর পথে অসিলা অন্বেষণ কর।
জবাব : হাঁ! আওলিয়া কিরাম (কাদ্দাসালাল্লাহু বি আসরারিহিম)-এর বাণীতে এ প্রকার উক্তি পাওয়া যায়। আর আমি এ উক্তি দু’টিকে পবিত্র কুরআনের আলোকে প্রমাণ করতে প্রয়াস পাবো। প্রথমত এ যে, ‘পীর ছাড়া সফলতা (ফালাহ্) অর্জন হয় না, এতদ বিষয়ে হযরত সায়্যিদুনা শায়খুশ শূয়ূখ শিহাবুল হক ওয়াদ দ্বীন সোহরাওয়ার্দি কুদ্দিসা সিররুহু আ'ওয়ারিফুল মা'রিফ গ্রন্থে বলেন,
سَمِعتُ کَثِیرًا مَّن المَشَاٸِخِ یَقُولُونَ مَن لَم یَرَ مُفلِحًا لاَ یَفلِحُ.
‘আমি অনেক আওলিয়া কিরামকে বলতে শুনেছি যে, যে ব্যক্তি সফলকাম লোকের সান্নিধ্য অর্জন করেনি, সে সফলকাম হবে না।
আ’ওয়ারিফ শরীফে আরো বর্ণিত আছে যে,
رَوِیَ عَن أَبِي یَزِیدِ (رَضِیَ اللّٰهُ تَعَالَي عَنهُ) أَنَّهُ قَالَ: مَن لَّم یَکُن لَّهُ اُستَاذُُ فَإِمَامُهُ الشَّیطَانُ.
‘সায়্যিদুনা আবু ইয়াযিদ (বায়েজিদ বোস্তামী) রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যার পীর নেই, তার ইমাম বা পীর হচ্ছে শয়তান।
ইমাম আবুল কাসিম কুশাইরী রাহমাতুল্লাহি আলাইহি কৃত রিসালায় আছে যে,
یَجِبُ عَلَي المُرِیدِ أَن یَّتَأَدَّبَ بِشَیخٍ فَإِن لَم یَکُن لَّهُ أُستَاذُُ لاَ یَفلِحُ اَبَدًا هَذَا أَبُو یَزِیدِ یَقُولُ : مَن لَّم یَکُن لَّهُ أُستَاذُُ فَإِمَامُهُ الشَّیطَانُ.
১. আল-কুরআন, সুরা আল-মায়িদা ৫:৩৫
২. সোহরাওয়ারদী, আওয়ারিফুল মা’আরিফ, الباب الثاني,পৃ. ৭৮, মতবা'আতুল মাশহাদ আল-হুসাইনী
৩. সোহরাওয়ারদী, আওয়ারিফুল মা'আরিফ, الباب الثاني, পৃ. ৭৮, মতবা'আতুল মাশহাদ আল-হুসাইনী।
‘মুরিদের জন্য করণীয় যে, কোন পীরের দীক্ষা গ্রহণ করা। কারণ, পীরহীন লোক কখনো (উভয় জগতে) সফলতা লাভ করতে পারে না। আবু ইয়াযিদ (হযরত বায়জিদ বোস্তামী) এটাই বলেছেন যে, 'যার কোন পীর নেই, তার পীর শয়তান।
অতঃপর তিনি আরো বলেন,سَمِعتُ الأُستَاذَ أَبَا عَلِي الدِّقَاقَ یَقُولُ : الشَّجرَةُ إِذَا أَنبَتَت بِنِفسِهَا مِن غَیرِ غَارِسٍ فَإِنَّهَا تُورِقُ وَلَکِن لاَ تُتمِرُ کَذَلِكَ المُرِیدُ إِذَا لَم یَکُن لَهُ أُستَاذُُ یَأخُذُ مِنهُ طَرِیقَةً نَفسًا فَنَفسًا فَهُوَ عَابِدُ هَوَاهُ لاَ یَجِدُ نَفَاذًا.
আমি হযরত আলী দিকাক রাদিয়াল্লাহ তা'আলা আনহুকে বলতে শুনেছি যে, বৃক্ষ যখন কারো রোপন করা ছাড়া নিজে নিজেই জন্মে, এতে পাতা হয়, কিন্তু ফল হয় না। তেমনি মুরিদের যদি কোন পীর না থাকে, যার কাছে তরীকতের এক একটি শ্বাস-নিঃশ্বাসের নিয়মাবলী শিক্ষা লাভ করবে, তবে সে স্বীয় প্রবৃত্তির পুজারী, সে সুপথ পাবে না।
হযরত সায়্যিদুনা মীর আবদুল ওয়াহিদ বলগিরামী (কুদ্দিসা সিররুহু) সবঈ সানাবিল শরীফে বলেন-
چو پیر نیست پر تست ابلیس کہ راہ دین نہ زدست از مکرو تلبیس
‘যখন তোমার পীর নেই, তবে তোমার পীর শয়তান, দ্বীনি পথে সে প্রতারণা ও ধোঁকার মাধ্যমে মানুষকে প্রতারিত ও বিতাড়িত করে। তবে আওলিয়া কিরামের এ প্রকারের উক্তি বিস্তারিত বিচার-বিশ্লেষণের দাবি রাখে।
_____________
বায়াত ও খিলাফতের বিধান
মূল :- ইমাম আহমদ রেযা খান বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি।
অনুবাদ: মুহাম্মদ নেজাম উদ্দীন
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
إرسال تعليق