সম্মানের প্রতিদান


এক ব্যক্তি ইন্তিকালের পর কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করল, আল্লাহ্ আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? জবাব দিল: আল্লাহ্ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। জিজ্ঞাসা করল, কোন আমলটি কাজে এসেছে? জবাব দিল, একবার হযরত সায়্যিদুনা ইমাম আহমদ বিন হাম্বল (رحمة الله) নদীর কিনারায় ওযু করছিলেন আর সেখানে আমি উপরের দিকে অযু করতে বসে গেলাম। যখন আমার দৃষ্টি ইমাম সাহেব (رحمة الله) এর প্রতি পড়ল তখন সম্মানপূর্বক নীচের দিকে এসে পড়লাম। সুতরাং অলীর প্রতি সম্মান করার এ আমলটিই কাজে এসেছে এর উসিলায় আমি ক্ষমা পেলাম। (তাযকিরাতুল আউলিয়া, ১৯৬ পৃষ্ঠা) আল্লাহ্ তাআলার রহমত তাঁদের উপর বর্ষিত হোক এবং তাঁদেরসদকায় আমাদের ক্ষমা হোক।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

أحدث أقدم