আল্লাহর ওলীর জীবন


হযরত সায়্যিদুনা শাহ ওয়ালিয়ুল্লাহ মুহাদ্দিসে দেহলভী (رحمة الله) বলেন: আমার সম্মানিত পিতা হযরত সায়্যিদুনা শাহ আবদুর রহীম (رحمة الله) বলতেন যে, আমি হযরত সায়্যিদুনা খাজা কুতুবুদ্দীন বখতিয়ার কাকী (رحمة الله) এর আলোকময় মাযারে যিয়ারতের উদ্দেশ্যে হাযির হলাম। আমি এরূপ মনে করি, আমি গুনাহগার এরকম উপযুক্ত নয়, নিজের শরীর দ্বারা এ পবিত্র স্থানকে কেমনে মলিন করব, তাই দূরে দাঁড়িয়ে রইলাম। সে সময় তাঁর মোবারক রূহ প্রকাশিত হয়ে আমাকে বললেন: “সম্মুখে এসো! আমি দু’তিন পা অগ্রসর হলাম। তখন আমি দেখলাম, চারজন ফিরিশতা আসমান থেকে একটি আসন তাঁর কবরশরীফের নিকটবর্তী নিয়ে আসলেন। ঐ আসনে হযরত সায়্যিদুনা খাজা বাহাউদ্দীন নকশবন্দী (رحمة الله) বসা ছিলেন। উভয় বুযুর্গ পরস্পর গোপন ও রহস্যের কথা-বার্তা বলছিলেন যা আমি শুনতে পাইনি।এরপর আসনটি ফিরিশতারা উঠিয়ে নিয়ে গেলেন। হযরত সায্যিদুনা খাজা কুতুবুদ্দীন বখতিয়ার কাকী (رحمة الله) পুনরায় আমার দিকে মনোযোগী হয়ে বললেন: “সম্মুখে এসো!” আমি আগে দু’তিন পা অগ্রসর হলাম।এভাবে তিনি বলছিলেন আর আমি একটু একটু সম্মুখে অগ্রসর হচ্ছিলাম। অবশেষে একেবারে তাঁর নিকটবর্তী হলাম। তখন তিনি বললেন: “শে’র সম্পর্কে তুমি কি বল?” আামি আরয করলাম: “শে’র এক ধরণের কথা, যা ভাল তা ভাল আর যা মন্দ তা মন্দ।” বললেন:


“باركَ الله”


(অর্থাৎ- আল্লাহ্ বরকত দিন)।



সুকণ্ঠ সম্পর্কে তুমি কি বল? আমি আরয করলাম: “এটা আল্লাহ্ তাআলার অনুগ্রহ, তিনি যাকে চান, দান করেন।” বললেন:“باركَ الله” পুনরায় জিজ্ঞাসা করলেন: “যেখানে এ দুইটি গুন একত্রিত হয় অর্থাৎ শে'র ও ভাল আর কণ্ঠও সুন্দর সে ব্যাপারে কি বল? আমি আরয করলাম: “এটা নুরুন আলা নুর, আল্লাহ্ তাআলা যাকে চান দান করেন।” বললেন: “باركَ الله” এসব কিছু কথা যা আমরা করি এর পূর্বে ছিল না, তুমিও কখনো কখনো এক দুই শে’র শুনে নিও। আমি আরয করলাম: “হুযুর! আপনি এ কথা হযরত সায়্যিদুনা খাজা বাহাউদ্দিন নকশবন্দী (رحمة الله) এর সামনে কেন বলেননি?” তিনি (رحمة الله)এ দুইটাথেকে আগের একটি কথা বলেছেন: আদব (নিয়ম) ছিল না কিংবা উপযুক্ততা ছিল না। (আনফালুস ‘আরিফীন, ৪৪ পৃষ্ঠা)।


আল্লাহ্ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাঁদের সদকায় আমাদের ক্ষমা হোক।


        দরে ওয়ালা পে ইক মায়লা লাগা হে,


        আজব ইছ দরকে টুকরো মে মাজা হে।


        ইহা ছে কব কো-ই খালি ফেরা হে,


        সখি দা-তা কি ইয়ে দৌলত সা-রা হে।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

أحدث أقدم