প্রায় সাতশত বৎসর পূর্বের ঘটনা। সুলতানুল মাশায়িখ, সায়্যিদুনা মাহবুবে ইলাহী নিযামুদ্দীন আউলিয়া (رحمة الله) বলেন: হযরত মাওলানা কাথীলী (رحمة الله) আমাকে বলেছেন: দিল্লীতে এক বৎসর দূর্ভিক্ষ হল।সে সময় ক্ষুধায় অস্থির হয়ে আমি খানার ব্যবস্থা করলাম আর মুসলমানদের মেহমানদারী করার স্পৃহায় নিজেকে নিজে বললাম: এ খানা একা না খাওয়া উচিত, অন্য কাউকেও অংশীদার করে নেয়া উচিত।এরই মধ্যে একজন ছেঁড়া কাপড় পরিহিত বুযুর্গ আমার সম্মুখ দিয়ে যাচ্ছিলেন। আমি তাঁকে দাওয়াত দিলাম। তিনি গ্রহণ করলেন। আমরা উভয়ে খাওয়ার জন্য বসলাম। আমি কথার মাঝখানে বুযুর্গের কাছে প্রকাশ করলাম, “আমার ২০ টাকা কর্জ রয়েছে।” তিনি বললেন: “আমি আপনাকে দিচ্ছি।” আমি ভাবলাম তিনি তো অনেক গরীব, জানিনা কিভাবে দিবেন? খাওয়া শেষে তিনি আমাকে তাঁর সাথে একটি মসজিদে নিয়ে গেলেন, সেখানে একটি মাযারও ছিল। আমরা সেখানে উপস্থিত হলাম। শিয়রে দাঁড়িয়ে তিনি সাহায্য প্রার্থনা করলেন ও দু’বার নিজের হাতের লাটি আস্তে করে কবর শরীফে লাগিয়ে বললেন: “আমার বন্ধুর ২০ টাকার প্রয়োজন রয়েছে। আপনি সাহায্য করুন।” অতঃপর আমার দিকে মুখ করে বললেন: “ভাই সাহেব! চলে যান আপনি ২০ টাকা পেয়ে যাবেন।” অতঃপর মাওলানা কাথীলী (رحمة الله) বলেন: “আমি ঐ বুযুর্গের হাত চুম্বনের পর তাঁর কাছ থেকে বিদায় নিয়ে শহরের দিকে চলতে শুরু করলাম। আমি ঐ সময় বিস্মিত ছিলাম যে, জানি না ঐ ২০ টাকা আমি কোত্থেকে পাব! আমার নিকট আমানত স্বরূপ একটি চিঠি ছিল, যেটা কারো ঘরে দেয়ার ছিল।সুতরাং আমি ঐ চিঠি নিয়ে “দরওয়াযায়ে কামাল” পৌঁছলাম। এক বাহাদুর নিজের ঘরের বারান্দায় বসা ছিলেন। তিনি আমাকে ডাক দিলেন এবং তার গোলামদেরকে পাঠালেন। তারা অত্যন্ত সম্মানের সাথে আমাকে উপরে নিয়ে গেল। বাহাদুর আমাকে খুবই আন্তরিকতা দেখালেন। আমি অনেক চেষ্টা করেও তাঁকে চিনতে পারলাম না। ঐ বাহাদুর এটাই বলছিলেন, আপনি কি ঐ ব্যক্তি নন, যিনি অমুক জায়গায় আমার সাথে খুবই ভাল ব্যবহার করেছিলেন? আমি তাঁকে বললাম: “আমি আপনাকে চিনি না।” তিনি বললেন: “আপনি নিজেকে কেন লুকাচ্ছেন। কোন অসুবিধা নেই, আমিতো আপনাকে চিনি।” এরপর তিনি ২০ টাকা নিয়ে খুবই আন্তরিকতার সাথে আমার হাতে দিলেন। (ফাওয়ায়িদুল ফুওয়াদ, ২১তম মাজলিস, ১২৪ পৃষ্ঠা)।
আল্লাহ্ তাআলার রহমত তাঁদের উপর বর্ষিত হোক এবং তাঁদের সদকায় আমাদের ক্ষমা হোক।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
إرسال تعليق