দ্বোহা ও যাওয়ালের নামায


সালাতুদ্ দ্বোহার নামায আদায়ের সময় হচ্ছে দিনের দশটার সময় যখন সূর্য পরিপূর্ণ হয়। এই নামায দুই রাকাত করে মোট আট রাকাত। এই নামাযকে চাশতের নামাযও বলা হয়। আর সূর্য পশ্চিম দিকে ঢলে পরার পর চার রাকাত পড়া যাবে। যাকে নামাযে যাওয়াল বলা হয়।


দ্বোহার নামাযের নিয়ত

نَوَيْتُ أَنْ اُصَلِّـىَ لِلّٰهِ تَعَالٰى رَكَعَتَىْ صَلٰوةِ  الضُّحٰـى سُنَّةُ رَسُوْلِ للهِ تَعَالٰى  مُتَوَجِّهًا اِلَى جِهْةِ الْكَعْبِةِ الشَّرِيْفَةِ اَللهُ أَكْبَرُ.


উচ্চারণ: নাওয়াইতু আন্ উছাল্লিয়া লিল্লাহি তা‘আলা রাক্‘আতাই সালাতিদ্ দো-হায়ী সুন্নাতু রাসূলিল্লাহে তা‘আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্ কা‘বাতিশ্ শারীফাতে আল্লাহু আক্বর।



যাওয়াল নামাযের নিয়ত


نَوَيْتُ أَنْ اُصَلِّـىَ لِلّٰهِ تَعَالٰى اَرْبَعَ رَكْعَاتِ صَلٰوَةِ الزَّوَّالِ سُنَّةُ رَسُوْلِ اللهِ تَعَالٰى مُتَوَجِّهًا اِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللهُ أَكْبَرُ.


উচ্চারণ: নাওয়াইতু আন্ উছাল্লিয়া লিল্লাহে তা‘আলা আরবা‘আ রাক্‘আতে সালাতিয্ জাওয়ালী সুন্নাতু রাসূলিল্লাহে তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্ কা‘বাতিশ্ শারীফাতে আল্লাহু আক্বর।





২৪

নামাযে আওয়াবীন



সালাতুল আওয়াবীন বা নামাযে আওয়াবীন, যা সাধারণত: মাগরিবের নামাযের পরে দুই রাকাত করে ছয় রাকাত পর্যন্ত আদায় করা হয়। এই নামাযের মধ্যে অসংখ্য ফযিলত, বরকত ও সাওয়াব নিহিত।



নামাযে আওয়াবীনের নিয়ত


نَوَيْتُ أَنْ اُصَلِّـىَ لِلّٰهِ تَعَالٰى رَكَعَتَىْ صَلٰوةِ  الْاَوَّبِيْنِ  سُنَّةُ رَسُوْلِ اللهِ تَعَالٰى مُتَوَجِّهًا اِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللهُ أَكْبَرُ.


উচ্চারণ: নাওয়াইতু আন্ উছাল্লিয়া লিল্লাহি তা‘আলা রাক্আতাই সালাতিল্ আওয়াবীন্ সুন্নাতু রাসূলিল্লাহি তা‘আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্ কা‘বাতিশ্ শারীফাতে আল্লাহু আক্বর।

___________________

গাউছিয়া আজিজিয়া নামায শিক্ষা

রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহ)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

أحدث أقدم