উম্মতে মুহাম্মদির জন্য একক উপহার

 

উম্মতে মুহাম্মদির জন্য একক উপহার:


এ লাইলাতুল ক্বদর শুধুমাত্র উম্মতে মুহাম্মদির জন্যই আল্লাহ্ পাকের বিশেষ উপহার। অন্যান্য নবীগণের উম্মতেরা হায়াত বেশি পেয়েছে এবং অত্যধিক শারীরীক সামর্থ্যবান ছিল। যার কারণে তাঁরা হাজার মাস একটানা আল্লাহর ইবাদাতে মশগুল থাকতে পারত। রাতভর জাগ্রত থেকে বন্দেগি করত আবার দিনের বেলায় আল্লাহর রাস্তায় জিহাদের বের হয়ে যেত। এদিকে আমাদের এত দীর্ঘ হায়াতও নেই এবং শারীরিক দূর্বলতাও রয়েছে। কাজেই আল্লাহ্ পাক তাঁর প্রিয়তম হাবিবের সদকায় আমাদের উপর অনুগ্রহ করলেন যে, এ লাইলাতুল ক্বদরের এক রাত্রির ইবাদাত আমাদের জন্য লাইলাতুল ক্বদর ছাড়া অন্য সাধারণ রাতে হাজার মাস ইবাদতের চেয়েও উত্তম।

_____________

লাইলাতুল ক্বদর : ফযিলত ও আমল

গ্রন্থনা ও সংকলন: মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

أحدث أقدم