লাইলাতুল ক্বদরের বিশেষ দু‘আ:
হাদিস শরিফে এসেছে-
عَنْ عَائِشَةَ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ أَىُّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ مَا أَقُولُ فِيهَا قَالَ قُولِي اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
-“হযরত আয়েশা সিদ্দিকা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল! যদি আমি ‘লাইলাতুল ক্বদর’ জানতে পারি তাহলে সে রাতে কি পড়ব? তিনি বললেন: তুমি বলবে-
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
(হে আল্লাহ! তুমি সম্মানিত ক্ষমাকারী, তুমি মা‘ফ করতেই পছন্দ করো। অতএব, তুমি আমাকে মা‘ফ করে দাও)।”৫৯
➥৫৯ - ইবনু মাজাহ: ৩৮৫০)।
_____________
লাইলাতুল ক্বদর : ফযিলত ও আমল
গ্রন্থনা ও সংকলন: মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
إرسال تعليق