মনের কথা জেনে গেলেন


হুযুর দাতা গঞ্জ বখ্শ হযরত সায়্যিদুনা আলী হাজবেরী (رحمة الله) বলেন: আমরা তিন বন্ধু হযরত সায়্যিদুনা শায়খ ইবনে আ’লা (رحمة الله) যিয়ারত করার জন্য “রামলা” নামক গ্রামের দিকে চলছি। রাস্তায় এটা ঠিক করলাম, আমাদের প্রত্যেকে কোন না কোন আশা নিজের মনে রেখে নিই। আমি এ আশা মনে রাখলাম, আমার হযরত সায়্যিদুনা শায়খ ইবনে আলী (رحمة الله) এর কাছ থেকে হুসাইন বিন মনছুর হাল্লাজ (رحمة الله) মুনাজাত ও কবিতা প্রয়োজন। অন্যজন এ আশা নির্ধারণ করল, আমি যেন প্লীহা রোগ থেকে আরোগ্য লাভ করি। তৃতীয়জন বলল: আমার ইচ্ছা বর্ফী খাওয়া। যখন আমরা তার সামনে হাযির হলাম তখন তিনি হযরত সায়্যিদুনা হুসাইন বিন মানসুর হাল্লাজ (رحمة الله) এর কবিতা ও মুনাজাত লিখিয়ে আমার জন্য তৈরী করে রাখলেন,তা আমাকে প্রদান করলেন। অন্য দরবেশের পেটের উপর হাত বুলিয়ে দিলেন, তাঁর প্লীহার কষ্ট দূরীভূত হয়ে গেল। তৃতীয়জনকে বললেন: বর্ফীহল রাজ দরবারের খাবার কিন্তু আপনি সূফীদের পোষাক পরে আছেন! দুটো থেকে একটি অবলম্বন করুন। (অর্থাৎ বর্ফী খেলে সুফী পোষাক বাদ দিন, আর না হয় বর্ফী খাওয়ার আশা বাদ দিন।(কাশফুল মাহজুব, ৩৮৪ পৃষ্ঠা) আল্লাহ্ তাআলার রহমত তাঁদের উপর বর্ষিত হোক এবং তাঁদেরসদকায় আমাদের ক্ষমা হোক।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

أحدث أقدم