একের বিনিময়ে দশ


হযরত সায়্যিদুনা আবূ জাফর বিন খাত্তাব (رضي الله عنه) বলেন: আমার দরজায় এক ভিক্ষুক এসে কিছু চাইল, আমি স্ত্রীকে জিজ্ঞাসা করলাম: “তোমার কাছে কিছু আছে?” জবাব দিল, “৪টি ডিম আছে।” বললাম: “ভিক্ষুককে দিয়ে দাও।” সে দিয়ে ফেলল। ভিক্ষুক ডিম পেয়ে চলে গেল। এর কিছু সময় পর, আমার এক বন্ধু খাঁচা ভর্তি ডিম পাঠাল। আমি তাকে (স্ত্রীকে) জিজ্ঞাসা করলাম: “তাতে কতগুলো ডিম আছে?” তিনি বললেন: “ত্রিশটি”। আমি বললাম: “তুমি তো ফকিরকে ৪টি ডিম দিয়েছিলে, এ ত্রিশটি কোন হিসাবে আসল! বলল: “ত্রিশটি ঠিক আছে আর দশটি ভাঙ্গা।” হযরত সায়্যিদুনা শায়খ আল্লামা ইয়াফিঈ ইয়ামানী (رحمة الله)م বলেন: অনেক হযরত এ ঘটনা সম্পর্কে এটা বর্ণনা করেন যে, ভিক্ষুককে যে ডিম দেয়া হয়েছিল তাতে তিনটি ডিম ঠিক ও একটি ভাঙ্গা ছিল। আল্লাহ্ তাআলা প্রতিটি ডিমের বিনিময়ে দশটি করে দান করেছেন। ভাল বিনিময়ে ভাল ও ভাঙ্গার বিনিময়ে ভাঙ্গা। (রাওযুর রিয়াহীন, ১৫১ পৃষ্ঠা)



আল্লাহ্ তাআলার রহমত তাঁদের উপর বর্ষিত হোক এবং তাঁদের সদকায় আমাদের ক্ষমা হোক।



প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ্ তাআলার রহমতের প্রতি উৎসর্গ হোন! তিনি মুসলমানদেরকে পরকালেতো প্রতিদান দেবেনই, কখনো দুনিয়াতেও দান করেন আর অনেক সময় কাউকে খোলা চোখে দেখান আর এতে তার উৎসাহ বৃদ্ধি পায়। যেমন- এইমাত্র উপরোল্লিখিত ঘটনায় আপনারা লক্ষ্য করলেন, হাতোহাত একের বিনিময়ে দশগুন ডিম পাওয়া গেল। আল্লাহ্ তাআলা ইরশাদ করেন! من جآء با لجسنت فله عشر امثالها



কানযুল ঈমান থেকে অনুবাদ:যে ব্যক্তি একটা সৎকর্ম করবে, তবে তার জন্য তদানুরূপ দশগুণ রয়েছে। (পারা-৮, সূরা-আনআম, আয়াত-১৬০)



এ আয়াতে মুবারাকার ভিত্তিতে সাদরুল আফাযিল হযরত আল্লামা মাওলানা সায়্যিদ মুহাম্মদ নঈমুদ্দীন মুরাদাবাদী (رضي الله عنه) বলেন: অর্থাৎ যে একটি সৎকাজ করবে তাকে দশটা সৎকাজের প্রতিদান দেয়া হবে আর এটা চূড়ান্ত সীমা নির্ধারণের পদ্ধতি অনুসারে নয়; বরং আল্লাহ্ তাআলা যাকে যত দিতে চান তাকে ততই তার সৎকর্মে প্রতিদান বৃদ্ধি করবেন,১ এর বদলা ৭০০ দিবেন অথবা হিসাব ছাড়া দান করবেন। মূল কথা হচ্ছে, সৎকর্ম সমূহের প্রতিদান শুধু দয়াই। (খাযাইনুল ইরফান, পৃষ্ঠা ২৪১)।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

أحدث أقدم