❏ দরসে হাদীসঃ [হাদীস নং- (১৬০২)]
○ অধ্যায়ঃ [মৃত ব্যক্তিকে দাফন করা]
[ﻭﻋﻦ ﺳﻔﻴﻦ ﺍﻟﺘﻤﺎﺭ ﺍﻧﻪ ﺭﺃﻯ ﻗﺒﺮ ﺍﻟﻨﺒﻰ ﷺ ﻣﺴﻨﻤﺎ . ] - ( ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻯ )
হযরত সূফিয়ান তাম্মার [ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ] থেকে বর্ণিত, তিনি রাসূলে করীম [ﷺ] -এর কবর শরীফকে উটের কোহানের মতো দেখেছেন। (টীকাঃ ১)
[বোখারী]
□ উক্ত হাদীস শরীফের ব্যাখায় বলা হয়েছেঃ
◇ টীকাঃ ১.
অর্থাৎ ঢালু, যেমনঃ উটের পিটের কোহান ও পিঠ। এ হাদীসের ভিত্তিতে ইমাম আবূ হানীফা, ইমাম মালিক ও ইমাম আহমদ বলেন, "কবরকে ঢালু করে বানানো উত্তম।" ইমাম শাফে'ঈর মতে, চার কোণ্ বিশিষ্ট বানানো উত্তম। এ হাদীস শরীফ ওই তিন ইমামের দলীল। খুব সম্ভব, হযরত সুফিয়ান তাম্মার প্রারম্ভিককালেই ক্ববর-ই আন্ওয়ারের যিয়ারত করেছেন। হুযূর [ﷺ] এর কবর শরীফ শুরু থেকেই এমন ছিলো। কেননা, সাহাবা-ই কেরামের যুগে হুজুরা শরীফ খোলা থাকতো এবং রওযা-ই আন্ওয়ারের যিয়ারত সর্বদা অব্যাহত ছিলো।
কেউ কেউ বলেছেন, প্রথমে ক্ববর শরীফ চার কোণ বিশিষ্ট (সমতল) ছিলো। তারপর ঢালু করা হয়েছে; কিন্তু এ অভিমতের পক্ষে কোন প্রমাণ নেই। যাঁরা দেখেছেন তাঁরা সবাই বলেছেন যে, ক্ববর শরীফ ঢালুই ছিলো।
● পবিত্র হাদীস শরীফ এর ব্যাখ্যা সম্বলিত টীকা পেতে সার্চ করুনঃ
f/Ishq-E-Mustafa ﷺ
[সূত্রঃ মিরআতুল মানাজীহ শরহে মিশকাতুল মাসাবীহ, কৃত- মুফতী আহমদ ইয়ার খান নঈমী
❏ দরসে হাদীসঃ [হাদীস নং- (১৬০১)]
○ অধ্যায়ঃ [মৃত ব্যক্তিকে দাফন করা]
[ﻭﻋﻦ ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ ﻗﺎﻝ ﺟﻌﻞ ﻓﻰ ﻗﺒﺮ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ ﻗﻄﻴﻔﺔ ﺣﻤﺮﺁﺀ . ] : ( ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ )
হযরত ইবনে আব্বাস [ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ] থেকে বর্ণিত, তিনি বলেন, "রাসূলাল্লাহ [ﷺ] -এর কবর-ই আন্ওয়ারে লাল কম্বল রাখা হয়েছে।" (টীকাঃ ১)
[মুসলিম]
□ উক্ত হাদীস শরীফের ব্যাখায় বলা হয়েছেঃ
◇ টীকাঃ ১.
এভাবে যে, হযরত শাক্বরান, রাসূল [ﷺ] -এর ক্রীতদাস বলেছেন, "এখন থেকে আমি এ কম্বল গায়ে কাকে দেখবো? হুযূরের বিচ্ছেদ-বেদনা সহ্য করতে না পেরে তিনি কবর-ই আন্ওয়ারে লাফিয়ে পড়লেন এবং বিছানার মতো সেটাকে মাটির উপর বিছিয়ে দিলেন।
'লাল' মানে লাল বর্ণের রেখা বিশিষ্ট; নিরেট লাল বর্ণের নয়। স্মর্তব্য যে, এ পবিত্র আমল সমস্ত সাহাবীর উপস্থিতিতে হয়েছে; কিন্তু কেউ তা'তে বাধা দেন নি। সুতরাং এ পবিত্র কাজটি একেবারে জায়েয হলো।
বিজ্ঞ আলিমগণ বলেছেন, এটা হুযূর [ﷺ] -এর বৈশিষ্ট্যাদির অন্যতম। অন্য কারো জন্য কবরে কিছু বিছানো জায়েয নয়। কেননা, যমীন না পয়গাম্বরের শরীর মুবারক গ্রাস করতে পারে, না তাঁর কাফন ও বিছানা। সুতরাং এটা সম্পদ বিনষ্ট করা নয়; দেখুন, হযরত সুলায়মান [ﻋﻠﻴﻪ ﺍﻟﺴﻼﻡ] ওফাতের পর এক বছর কিংবা ছয় মাস লাঠির উপর ভর করে দাঁড়িয়ে ছিলেন। তারপর উই পোকা তাঁর লাঠি মুবারক খেয়ে ফেললো; কিন্তু তাঁর ক্বদম শরীফ খায় নি। আর না তাঁর পোষাক জীর্ণশীর্ণ হয়েছে, না অপরিচ্ছন্ন হয়েছে।
● পবিত্র হাদীস শরীফ এর ব্যাখ্যা সম্বলিত টীকা পেতে সার্চ করুনঃ
f/Ishq-E-Mustafa ﷺ
[সূত্রঃ মিরআতুল মানাজীহ শরহে মিশকাতুল মাসাবীহ, কৃত- মুফতী আহমদ ইয়ার খান নঈমী আশরাফী বদায়ূনী, বঙ্গানুবাদঃ মাওলানা আব্দুল মান্নান, ২য় খন্ড, পৃ. ৫৯৯, হাদীস নং-১৬০১ এর টীকাঃ ৩ দ্রব্যষ্ট, প্রকাশনায়ঃ ইমাম আহমদ রেযা রিসার্চ একাডেমী, চট্টগ্রাম।
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
إرسال تعليق