হযরত সায়্যিদুনা হাবীব আজমী (رحمة الله) এর দরজায় কোন এক ফকির কিছু চাইল। তাঁর (رحمة الله) সম্মানিতা স্ত্রী খামির করা আটা রেখে পড়শী থেকে আগুন নিতে গেলেন, যাতে রুটি রান্না করা যায়। তিনি (رحمة الله) ঐ আটা তুলে ফকিরকে দিয়ে দিলেন।যখন স্ত্রী আগুন নিয়ে আসলেন তখন আটা অদৃশ্য। তিনি(رحمة الله) বললেন: “সেগুলো রুটি তৈরী করার জন্য নিয়ে গেছেন। অনেক জিজ্ঞাসা করার পর তিনি (رحمة الله) দান করে দেয়ার ঘটনাটি বললেন। তাঁর স্ত্রী বললেন: سُبۡحٰنَ اللهِ عَزَّوَجَلَّ এটাতো ভাল কথা, তবে আমাদেরওতো খাওয়ার দরকার আছে। এরই মধ্যে এক ব্যক্তি একটা বড় থালা ভরে মাংস ও রুটি নিয়ে আসল। তিনি (رحمة الله) বললেন: “দেখো তোমাকে কত তাড়াতাড়ি ফিরিয়ে দেয়া হল।” যেমন- রুটিও তৈরী করে দেয়া হল আর তার উপর মাংসের তরকারীও পাঠিয়ে দিল। (রাওযুর রিয়াহীন, ১৫২ পৃষ্ঠা)আল্লাহ্ তাআলার রহমত তাঁদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের ক্ষমা হোক।
সদকা করাতে সম্পদ কমে না
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা দেখলেন তো! আল্লাহ্ তাআলার রাস্তায় দেয়া বস্তু কখনো বৃথা যায় না। আখিরাতে সাওয়াব ও প্রতিফলতো রয়েছেই, অনেক সময় দুনিয়াতেই তা অনেকগুন বাড়িয়ে সাথে সাথে উত্তম প্রতিদান সরূপ দান করা হয়। আর এটা বিশ্বাসযোগ্য বিষয় যে,আল্লাহ্ তাআলার রাস্তায় দেয়াতে বৃদ্ধি পায়, কমে না। যেমনটা হযরত সায়্যিদুনা আবু হুরাইরা (رضي الله عنه) বলেন: মদীনার তাজেদার, নবীকুল সরদার, হুযুরে আনওয়ার (ﷺ) ইরশাদ করেছেন: সদকা সম্পদ কমায় না, আর আল্লাহ্ তাআলা ক্ষমা করার কারণে বান্দার সম্মানই বৃদ্ধি করেন আর যে আল্লাহ্ তাআলার সন্তুষ্টির জন্য বিনয়ী হয়,আল্লাহ্ তাআলা তাঁকে উচ্চ মর্যাদা দান করেন। (সহীহ মুসলিম, ১৩৯৮ পৃষ্ঠা, হাদীস নং- ২৫৮৮)
কুপ থেকে পানি ভরলে, পানি বৃদ্ধি পায়
বিখ্যাত মুফাসসির, হাকীমুল উম্মত, হযরত মুফতী আহমদ ইয়ার (رحمة الله) খান বলেন: “যাকাত আদায়কারীর যাকাত প্রতি বছর বৃদ্ধি পেতেই থাকে। এটা বাস্তব অভিজ্ঞতা যে, কৃষক ক্ষেতে বীজ ফেলে আসে বাহ্যিক দৃষ্টিতে সে বস্তাখালী করে ফেলে অথচ সত্যিকার অর্থে তাতে আরো যোগ করে ভর্তি করে নেয়। ঘরে রাখার বস্তাগুলো ইদুঁর, আঠালী পোঁকা ইত্যাদি দ্বারা ক্ষতিগ্রস্থ হয়। অথবা এটা উদ্দেশ্য যে, যে সম্পদ থেকে সদকা বের হয়, তা থেকে খরচ করতে থাকো, مَاشَآءَ اللهِ عَزَّوَجَلّ বৃদ্ধি পেতেই থাকবে। কূপের পানি ভরতে থাক, তাহলে পানি বেড়েই যাবে। (মিরআতুল মানাযীহ শরহে মিশকাতুল মাসাবীহ, ৩য় খন্ড, পৃষ্ঠা ৯৩)
যাকাত না দেয়ার শাস্তি
প্রিয় ইসলামী ভাইয়েরা! মনে রাখবেন! যাকাত আদায় করার যেমন অসংখ্য সাওয়াব রয়েছে, যে আদায় করে না তার জন্য তেমন ভয়ানক আযাবও রয়েছে। যেমন-আমার আকা, আ’লা হযরত, ইমামে আহলে সুন্নাত, মাওলানা শাহ ইমাম আহমদ রযা খান (رحمة الله)কুরআন ও হাদীসে বর্ণিত আযাবের দৃশ্য তুলে ধরতে গিয়ে বলেন,যার সারাংশ: যে সোনা-চান্দির যাকাত দেয়া হবে না, কিয়ামতের দিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তা দ্বারা তাদের কপাল, পাঁজর, পিঠে দাগ দেয়া হবে। তাদের মাথা, স্তনের উপর জাহান্নামের গরম পাথর রাখা হবে যে, বুক ফেটে কাঁধ দিয়ে বের হয়ে যাবে আর কাঁধের হাড়ের উপর রাখা হলে, হাড় ভেঙ্গে বুক দিয়ে বেরিয়ে আসবে। পিঠ ভেঙ্গে পাঁজর দিয়ে বের হবে। মাথার পিছনের অংশ ভেঙ্গে কপাল দিয়ে উত্থিত হবে। যে সম্পদের যাকাত দেয়া হবে না, কিয়ামতের দিন তা প্রাচীন দুষ্ট রক্তপায়ী বড় অজগর হয়ে তার পিছু নেবে। সে হাতে বাধা দেবে, সেটা ঐ হাত চিবিয়ে নেবে। অতঃপর গলায় পেচিয়ে শৃঙ্খল হয়ে যাবে।তার মুখ নিজের মুখে নিয়ে চিবাতে থাকবে, (আর বলবে যে,) আমি হলাম তোর সম্পদ, আমি হলাম তোর ধন ভান্ডার। এরপর তার সমস্ত শরীর চিবিয়ে ফেলবে।আল্লাহ্ তাআলার পানাহ! (ফতোওয়ায়ে রযবীয়া, নতুন সংস্করণ, ১০ম খন্ড, ১৫৩ পৃষ্ঠা) আমার আক্বা আ’লা হযরত (رحمة الله) যাকাত অনাদায়কারীদেরকে কিয়ামতের শাস্তির ব্যাপারে ভয় দেখিয়ে বুঝিয়ে বলেন: হে প্রিয়! আল্লাহ্ তাআলা ও রাসুল (ﷺ) এর বাণীকে এমনিতেই হাসি-ঠাট্টা মনে করছ কিংবা (কিয়ামতের একদিন অর্থাৎ) পঞ্চাশ হাজার বছর সময়ের এ বেদনাদায়ক) মুসিবত সহ্য করা সহজ মনে করছ! দুনিয়ার আগুনে এক আধ পয়সা গরম করে শরীরের উপর রেখে দেখ, এরপর কোথায় এ হালকা গরম, আর কোথায় ঐ রাগের আগুন! কোথায় এ একটি পয়সা, আর কোথায় সারাজীবনের জমানো সম্পদ! কোথায় এ এক মিনিটের দেরী, আর কোথায় ঐ হাজার দিন বছরের মুসিবত!
কোথায় এ সামান্য দাগ, আর কোথায় ঐ হাড় ভেঙ্গে বের হওয়া শাস্তি। আল্লাহ্ তাআলা মুসলমানদের হিদায়াত দান করুন। (প্রাগুক্ত, ১৭৫ পৃষ্ঠা)।
প্রিয় ইসলামী ভাইয়েরা! দা’ওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সর্বদা সম্পৃক্ত থাকুন যাকাত ও খয়রাতের প্রয়োজনীয় নির্দেশাবলী সম্পর্কে জানতে পারবেন এবং আমলের জযবাও বৃদ্ধি পেতে থাকবে।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন