نَحمَدُهُ وَنُصَلِّی وَنُسَلِّمُ عَلَي رَسُولِهِ الکَرِیمِ
পবিত্র কুরআন ও হাদীসের মধ্যে শরীয়ত, তরীকত ও হাকীকত ইত্যাদি সব কিছুরই বর্ণনা রয়েছে। ওই সবের মধ্যে সবচেয়ে বেশি স্পষ্ট ও সহজ হচ্ছে শরীয়তের বিধানাবলী। আর শরীয়তের অবস্থা তো হচ্ছে এই যে, যদি মুজতাহিদ-ইমামগণ। শরীয়তের ব্যাখ্যা না করতেন, তবে আলিমগণ কিছুই বুঝতেন না । আর সম্মানিত আলিমগণ যদি মুজতাহিদ-ইমামগণের ইজতিহাদের ব্যাখ্যা ও বিশ্লেষণ না করতেন তবে আমরা সাধারণ আলিমগণ ইমামগণের ইরশাদসমূহ বুঝতেও অক্ষম হতাম । আর যদি সাধারণ আলিমগণ সাধারণ লোকের (عوام) সামনে ইসলামী কিতাবসমূহের ব্যাখ্যা এবং ইমামগণের বিভিন্ন মতানৈক্যের মধ্যে সামাঞ্জস্য বিধান না করতেন তবে সাধারণ লোক কখনো কিতাবসমূহ থেকে শরীয়তের বিধি-বিধানসমূহ বের করে আমল করতে সক্ষম হতো না বরং হাজারো ভুল করে বসতো এবং একটির স্থলে অন্যটি বুঝে বসতো।
_____________
বায়াত ও খিলাফতের বিধান
মূল :- ইমাম আহমদ রেযা খান বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি।
অনুবাদ: মুহাম্মদ নেজাম উদ্দীন
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
إرسال تعليق