শীতকালে লোকজন চাদর কিংবা রুমাল দ্বারা মুখ ঢেকে রাখা অবস্থায় নামায আদায় করে থাকে- এর হুকুম কী?

 ❏ প্রশ্ন-৬৭: শীতকালে লোকজন চাদর কিংবা রুমাল দ্বারা মুখ ঢেকে রাখা অবস্থায় নামায আদায় করে থাকে- এর হুকুম কী?

✍ উত্তর: নামাযে নাক ও মুখ ঢেকে রাখা মাকরূহ। তাই শীত ও গ্রীষ্মকালীন সময় নামাযে এরকম না করা উচিত। কারণ এর দ্বারা নামায মাকরূহ হবে। ফতোয়া হিন্দীয়াতে আছে,



ويكره التلثم وهو تغطية الانف والفم فى الصلواة والتثائب الخ . انه صلى الله عليه وسلّم نهى عن ان يغطىٰ الرجل فاه .



‘নামাযে নাক-মুখ ঢাকা মাকরূহ অনুরূপ হাই তোলাও। যেহেতু হুযূর   নামাযে মুখ ঢাকতে নিষেধ করেছেন।’  


94. শরহে তাহ্তাবী আলা মারাকিউল ফালাহ, পৃষ্ঠা- ২৮৯।






❏ প্রশ্ন-৬৮: সিজদায় যাওয়ার সময় পায়জামা উপরের দিকে উঠানোর হুকুম কী?


✍ উত্তর: নামাযরত অবস্থায় প্রয়োজন ছাড়া এমন করা মাকরূহ। তবে প্রয়োজনের প্রেক্ষাপটে রুকু-সিজদা করার সহজার্থে এরূপ করা মাকরূহ হবে না।


95. রদ্দুল মুখতার, باب مايفسد الصلواة وما يكره فيها, খন্ড-১, পৃষ্ঠা-৬৪০।

________________

কিতাবঃ ফতোয়ায়ে আজিজি (২য় খন্ড)

রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

أحدث أقدم