জাগ্রতাবস্থায় ৭৫ বার প্রিয় আক্বা (ﷺ) এর দীদার লাভ


হযরত আল্লামা আবদুল ওয়াহহাব শা’রানী (رحمة الله) বলনে: হযরত আল্লামা জালালুদ্দীন সুয়ুতী শাফেয়ী (رحمة الله) এর একটি চিঠি তাঁর এক বন্ধু শায়খ আবদুল কাদির শাযলীর (رحمة الله) নিকট হযরত সায়্যিদুনা আলী খাওয়াস (رحمة الله) দেখেছেন। যা ঐ ব্যক্তির জবাবে লিখেছেন যে, বাদশাহর কাছে সুপারিশ করতে যাওয়ার জন্য আবেদন করেছিল। ঐ চিঠির জবাবে হযরত আল্লামা জালালুদ্দীন সুয়ুতী শাফেয়ী (رحمة الله) লিখেছিলেন, “আমার ভাই! اَلْحَمْدُ اللهِ عَزَّوَجَلَّ আমি এ পর্যন্ত তাজেদারে রিসালত, শাহানশাহে নবুয়ত, মুস্তফা জানে রহমত (ﷺ) এর বরকতময় খিদমতে জাগ্রতবস্থায় ৭৫ বার সামনা-সামনি হাযির হয়েছি। যদি বাদশাহ ও ধনীদের নিকট যাওয়াতে নবী করীম (ﷺ) এর সাক্ষাৎ লাভ করা (দীদার) ল থেকে বঞ্চিত হওয়ার ভয় আমার না থাকত তবে অবশ্যই আমি কেল্লাতে যেতাম এবং বাদশাহর নিকট তোমার জন্য সুপারিশ করতাম।আমি একজন হাদীসের খাদিম, যে সকল হাদীসকে মুহাদ্দিসীনে কিরাম নিজেদের বিচার-বিশ্লেষণে দূর্বল বলেছেন, সেগুলোর সত্যতা যাচাই করার জন্য আমি হুজুরে আকরাম (ﷺ) এর মুখাপেক্ষী (অর্থাৎ



আমার আরো অনেকবার হুজুরে পাকের দরবারে যেতে হবে)। আর নিঃসন্দেহে এটার উপকার তোমার নিজস্ব উপকারের উপর প্রাধান্য রাখে। (মীযানুশ শরীয়াতিল কুবরা, ৪৮ পৃষ্ঠা)



প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা দেখলেন তো! শাসকদের নিকট আসা-যাওয়াতে রূহানিয়্যতের কত বড় ক্ষতিসাধন হতে পারে! এ বিষয়ে আরো একটি ঘটনা শুনুন, যাতে গভর্ণরের নিকট যাওয়ার কারণে রূহানিয়্যতের ভীষণ ক্ষতি সাধন হওয়ার সুস্পষ্ট বর্ণনা রয়েছে। 

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন