সদরুল আফাযিলের (رحمة الله)কারামত


হযরত মাওলানা মানযুর আহমদ সাহেব গাওসাভী (رحمة الله) নিজের দেখা বিষয় বর্ণনা করেন যে,খাযাইনুল ইরফানের প্রণেতা সদরুল আফাযিল আল্লামা মাওলানা সায়্যিদ মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী (رحمة الله)এর নিত্যদিনের অভ্যাস ছিল যে,ফজরের নামায মহল্লার মসজিদে জামাআত সহকারে আদায় করতেন। তিনি (رحمة الله) মসজিদে যাওয়ার পূর্বেই একটি চার ফুট সাইজের সামাওয়ার (সামাওয়ার তামা বা পিতলের ঐ ডবল পাত্রকে বলা হয়, যেটার ভিতরে আগুন জ্বলে আর বাইরে পানি গরম হয় অথবা চা রান্না হয়) এর ভিতর চায়ের প্রয়োজনীয় জিনিসপত্র সব দেয়া হত এবং আগুন জ্বালিয়ে দেয়া হত। তিনি (رحمة الله) যখন নামায পড়ে ফিরে আসতেন তখন চা তৈরী হয়ে যেত।তিনি (رحمة الله) বৈঠকে বসে যেতেন আর দেখতে দেখতেই তাঁর প্রতি অনুরাগীদের অনেক ভীড় জমে যেত। সাধারণত পঞ্চাশজন থেকে দুইশ জনের মত লোকের ভীড় হত। কখনো কখনো আগমনকারী এতঅধিক হত যে, বৈঠকখানা ও দালানের বাইরের অংশ দুটোতে মোটেই জায়গা থাকতনা। তিনি (رحمة الله) তাশরীফ রাখতেই খাদিমগণ এককাপ চা পিরিচে নিয়ে চায়ের কাপের উপর একটি বিস্কুট রেখে তাঁর খিদমতে পেশ করতেন। তিনি (رحمة الله) ঐ কাপটি নিজের মোবারক হাতে তুলে তাঁর ডান দিকে বসা ব্যক্তিকে দিয়ে দিতেন। এভাবে ৪-৬টি কাপ নিজে বন্টন করতেন।বাকীগুলো খাদিমগণ সবাইকে এভাবে একটি করে বিস্কুট ও এক কাপ করে চা বন্টন করতেন। এক কাপ চা ও একটি বিস্কুট তিনি আহার করতেন। মূলতঃ এটা সকালের নাস্তা। হযরতমাওলানা সায়্যিদ মনযুর আহমদ সাহেব (رحمة الله) ও আস্থার সাথে বলেন: উপস্থিতি কম হোক কিংবা বেশি, আমি বিশেষভাবে এ বিষয় নোট করেছি যে, ঐ এক সামাওয়ারের চা-ই প্রতিদিন আগমণকারী সকল লোকের জন্য যথেষ্ট হত। কখনো এমন হয়নি যে, উপস্থিতির সংখ্যা বেশি হয়ে  গেছে তাই আরো ব্যবস্থা করার প্রয়োজন পড়েছে।হযরত মাওলানা সায়্যিদ মানযুর আহমদ সাহেব (رحمة الله) উপরোল্লিখিত বর্ণনা এ বিষয়ের দিকে সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, এটা হযরত সাদরুল আফাযিল (رحمة الله) এর প্রতিদিনের কারামতের মধ্যে একটি উদারতাপূর্ণ কারামত। (তারীখে ইসলাম কী আযীম শাখসিয়্যাত সাদরুল আফাযিল, পৃষ্ঠা ৩৩৩ থেকে ৩৩৪, তানযীমে আফকারে সদরুল আফাযিল, বোম্বাই)


আল্লাহ্ তাআলার রহমত তাঁদের উপর বর্ষিত হোক এবং তাঁদেরসদকায় আমাদের ক্ষমা হোক।  


হামকো আই আত্তার সুন্নী আলিমু ছে পেয়ার হে مَاشَآءَ اللهِ দো-জাহা মে আপনা বে-ড়া পার হে।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন