আমার জন্য দোয়া করুন


এক বুযুর্গ (رحمة الله) এর খিদমতে এক ব্যক্তি আরয করল, হুযুর! পরিবার পরিজনের চিন্তা ভাবনা আমাকে পেরেশান করে রেখেছে। আমার জন্য দোয়া করুন। জবাব দিলেন, তোমার পরিবার পরিজন যখন তোমার নিকট আটা ও রুটি না থাকার অভিযোগ করে তখন তুমি আল্লাহ্ তাবারাকা ওয়া তাআলার নিকট দোয়া করবে, কেননা তোমার সে সময়ের দোয়া কবুল হওয়ার অধিক নিকটবর্তী। (রওজুর রিয়াহীন, ১১ পৃষ্ঠা থেকে সংকলিত)



প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রকাশ থাকে যে, যার দারিদ্র্যতার সীমা বেশি সে সীমাহীন দুঃখী ও চিন্তাগ্রস্থ হবে আর দুঃখীদের দোয়া কবুল হয়ে থাকে। যেমনটা- হযরত আল্লামা মাওলানা নকী আলী খান (رحمة الله) নিজের চমৎকার গ্রন্থ “আহসানুল বিআ লিআদাবিদ দোয়া” এর ১১১ পৃষ্ঠায় যেসব লোকের দোয়া কবুল হয় তাদের মধ্যে প্রথম নম্বরে লিখেছেন, “প্রথম মুদতার (অর্থাৎ-দুঃখী)” এ গ্রন্থের পাদটীকায় সরকারে আ’লা হযরত, ইমামে আহলে সুন্নাত, মাওলানা শাহ ইমাম আহমদ রযা খান (رحمة الله) বলেন: “এটার দিকে অর্থাৎ দুঃখী ও অসহায় এবং অকৃতকার্যদের দোয়া কবুল হওয়ার দিকেতো স্বয়ং কুরআনে কারীমে ইরশাদ বিদ্যমান রয়েছে:



           ﺃَﻣَّﻦْ ﻳُﺠِﻴﺐُ ﺍﻟْﻤُﻀْﻄَﺮَّ ﺇِﺫَﺍ ﺩَﻋَﺎﻩُ ﻭَﻳَﻜْﺸِﻒُ ﺍﻟﺴُّﻮﺀَ



  কানযুল ঈমান থেকে অনুবাদ: না তিনি, যিনি আর্তের আহ্বানে সাড়া দেন যখন তাঁকে আহ্বান করে এবং দূরীভূত করে দেন বিপদাপদ। (পারা- ২০, সুরা- নামল, আয়াত- ৬২)।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

أحدث أقدم