ইমাম বুখারী(رحمة الله) এর শিক্ষক


হযরত সায়্যিদুনা ইমাম বুখারী (رحمة الله)এর উস্তাদ হযরত সায়্যিদুনা কুবীসা বিন উকবা(رحمة الله)এর সাথে সাক্ষাৎ করার জন্য একদিন কোহিস্থানী অঞ্চলের শাহজাদা নিজের খাদিমসহ হাযির হল। তিনি (رحمة الله) ঘর থেকে বের হতে যথেষ্ট সময় নিলেন।এতে তার খাদিমেরা ডাক দিয়ে বললেন:“হুযূর! আপনার (رحمة الله) দরজায় মালিকুল জিবাল (অর্থা-পাহাড়সমূহের বাদশাহ) এর শাহ্জাদা দাঁড়িয়ে আছেন আর আপনি যে ঘর থেকেই বের হচ্ছেন না! এ কথা শুনে হযরত সায়্যিদুনা কুবীসা (رحمة الله) রুটির কিছু শুকনো টুকরো নিয়ে বাইরে আসলেন আর তা দেখিয়ে বললেন:



যে ব্যক্তি দুনিয়াতে এতটুকুতেই সন্তুষ্ট হয়ে গেছে মালিকুল জিবালের সাথে এর কি কাজ? আল্লাহ্ তাআলার শপথ! আমি তার সাথে কথাও বলব না। এটা বলে তিনি দরজা বন্ধ করে নিলেন। (তাযকিরাতুল হুফ্ফায, ১ম খন্ড, ২৭৪ পৃষ্ঠা)



আল্লাহ্ তাআলার রহমত তাঁদের উপর বর্ষিত হোক এবং তাঁদেরসদকায় আমাদের ক্ষমা হোক।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন