মহিলাদের পোশাক


পোশাক-পরিচ্ছদ মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। পোশাক দ্বারা মানুষের রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ পায়। পোশাক দ্বারা মানুষের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ যেমন ঢেকে রাখা ও সৌন্দর্যের উপকরণ তেমনি শরীয়তের দিক নিদের্শনা মেনে ব্যবহার করে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। পোশাক-পরিচ্ছদের ভালোমন্দ মানুষের মধ্যে বিরাট প্রভাব বিস্তার করে এবং অন্তর ও মন-মানসিকতায় গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করে।



পোশাক-পরিচ্ছদের ব্যাপারে শরীয়তের বিধান অত্যন্ত যৌক্তিক ও উপকারী।শরীয়ত বিশেষ কোন পোশাক সুনির্দ্দিষ্ট করে দেয়নি এবং কোন নির্দিষ্ট ডিজাইন বা আকৃতিও বলে দেয়নি। কারণ বিভিন্ন দেশ, অঞ্চল, আবহাওয়া ও মৌসুমভেদে পোষাক পরিধানের স্বাধীনতা দিয়েছে। তবে কিছু মৌলিক নীতি ও সীমারেখা নির্ধারণ করে দিয়েছে যে, এ ধরনের পোশাক গ্রহণীয় ও এ ধরনের পোশাক বর্জনীয়। সুতরাং মুসলমান নারী-পুরুষের জন্য পোশাক-পরিচ্ছদের ক্ষেত্রে এসব নীতিমালা অনুসরণ করা আবশ্যক যা দ্বারা পোশাক-পরিচ্ছদের মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন সাধিত হবে।

___________

কিতাব: নন্দিত নারী

লেখক: হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি

আরবি প্রভাষক, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, ষোলশহর, চট্টগ্রাম।

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন