প্রিয় ইসলামী ভাইয়েরা! ভাল ভাল নিয়্যত সহকারে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে অন্তর্ভূক্ত হওয়া ব্যক্তিরা اَلحَمدُ لِلّٰهِ عَزَّ وَّجَل উভয় জগতের কল্যাণের অধিকারী হয়ে যায়। এক ইসলামী ভাইয়ের বর্ণনার সারাংশ হল: আমি ঈদের পরের দিন আশিকানে রাসুলদের সাথে মাদানী কাফেলায় সফর করার সৌভাগ্য অর্জন করি। এরই মধ্যে মরহুম পিতা যিনি ইন্তিকাল করেছেন দুই বছর অতিবাহিত হয়েছে। আমার স্বপ্নের মাঝে খুব ভাল অবস্থায় আগমন করলেন। আমি জিজ্ঞাসা করলাম, “আব্বু! ইন্তিকালের পর কি অবস্থায় আছেন?” বললেন: “কিছুদিন ধরে গুনাহের শাস্তি ভােগ করি কিন্তু এখন আযাব উঠে গেছে। তুমি দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ কখনাে ত্যাগ করাে না, কারণ এর বরকতে আমার উপর দয়া হয়েছে।
আল্লাহ্ তাআলার রহমত তাঁর উপর বর্ষিত হােক এবং তাঁর সদকায় আমাদের ক্ষমা হােক।
صَلُّوا عَلَى الحَبِيب! صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَلىٰ مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ্ তা'আলার রহমত সত্যিই অনেক বড়। নেককার সন্তান সদকায়ে জারিয়া হয়ে থাকে আর তাদের দোয়ার ওসীলায় মৃত্যুবরণকারী মাতা-পিতার উপর বিশেষ দয়া হয়ে যায়। সন্তানকে পূণ্যবান হিসেবে গড়ার জন্য দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ একটি উত্তম মাধ্যম।
হে ইসলামী ভাই সভী ভাই ভাই,
হে বে-হদ মুহাব্বত ভরা মাদানী মাহল।
ইহা সুন্নাতে শিখনে কো মিলে গি,
দিলায়েগা খওফে খােদা মাদানী মহল।
নবী কি মুহাব্বত মে রােনেকা আন্দায,
তুম আ-যাও শিখলায়েগা মাদানী মহল।
রাসুলুল্লাহ্ ﷺ ইরশাদ করেছেন: “কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে, যে দুনিয়ায় আমার উপর বেশী পরিমাণে দরূদ শরীফ পড়েছে।” (তিরমিযী ও কানযুল উম্মাল)।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন