কুরআন-হাদিসের আলোকে উপরিউক্ত পর্দা সম্পর্কে শরীয়তের বিধান থেকে অনুমান করা যায় যে, ইসলামে পর্দার উপকারিতার গুরুত্ব কতখানি। মূলত কোন পুরুষ যখন কোন নারীর প্রতি তাকায়, তার সৌন্দর্য অবলোকন করে এবং তার শরীরের কামোত্তেজক অঙ্গগুলো প্রত্যক্ষ করে তখন সেই পুরুষের হৃদয়ে জ্বলে ওঠে কামনার প্রাকৃতিক শিখা। সে শিখার দহনে অবিরাম দগ্ধিভ‚ত হতে থাকে সে। নিশায় ভাবতে থাকে কল্পনার স্বচ্ছ দর্পণে অঙ্কিত সেই নারীর দেহ সৌন্দর্য নিয়ে। কত ঘুম তার নষ্ট হয় সেই ভাবনার আঘাতে। কত রজনী কাটে বিনিদ্র কল্পনার জাল বুনতে বুনতে। কল্পনার সেই ছোট ছোট ঢেউ এক সময় বিক্ষুদ্ধ তরঙ্গের সৃষ্টি করে তার যৌবন দরিয়ায়। সে তরঙ্গে অনামের মত হারিয়ে যায় সমাজ সভ্যতা নামের সকল বেড়ি-বন্ধন। স্বপ্নের নীল আকাশে সে তখন উড়তে থাকে কল্পনার পাখায় গা এলিয়ে বিলাসী বিহঙ্গেঁর মত। তার স্বপ্নের নারীকে একান্তে পাবার ক্ষীপ্র বাসনায় ক্ষুধার্ত ব্যাঘ্রের মত হিংস্র হয়ে ওঠে সে। তারপর যা ঘটে তা আমরা নিয়মিত প্রত্যক্ষ করি চোখের সামনে কিংবা পত্র-পত্রিকায়। কিন্তু ভেবে দেখিনা এর উৎসটা কোথায়?
ইসলাম সে উৎসটাই সমূলে উপড়ে ফেলতে চায়। যেই কামময় দেহদর্শন শত অনিষ্টের জননী শরীয়ত সেই দেহ সৌন্দর্যকেই ঢেকে রাখতে আদেশ করেছে। কঠোর নির্দেশ দিয়েছে। শরীয়ত সমর্থিত প্রয়োজন ছাড়া নারী ঘরের বাইরে যেতে পারবে না। একান্ত প্রয়োজনে বের হলে দবিজ পর্দার আড়াল হয়ে বের হবে। যেন তার উপস্থিতি কোন পুরুষের কামচেতনায় অযথা ঝড় না তুলে। বলা বহুল্য, নারীর সতীত্ব, সম্ভ্রম ও নাজুক মযার্দার সুরক্ষায় পর্দা বিকল্প আশ্রায়। এর গুরুত্ব বাস্তবসিদ্ধ ও প্রশ্নাতীত। এর লংঘন শরীয়ত বিরোধী ও সামাজিক মযার্দার পরিপন্থী। ২২০
২২০.দৈনন্দিন জীবনে ইসলাম, পৃ. ৩৯৪, ই.ফা.বা.
___________
কিতাব: নন্দিত নারী
লেখক: হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, ষোলশহর, চট্টগ্রাম।
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
إرسال تعليق