গোপন ওলী


প্রিয় ইসলামী ভাইয়েরা! জানা গেল, ওলী হওয়ার জন্য প্রচার ও বিজ্ঞাপন, আড়ম্বপূর্ণ জুব্বা ও পাগড়ী আর ভক্তদের দীর্ঘ লাইন হওয়াজরুরী নয়। আল্লাহ্ যাকে চান তাকে তা দান করেন। আল্লাহ্ নিজের ওলীগণ رَحِمَہُمُ اللهُ تَعَالٰی কে বান্দাদের মাঝে গোপন রাখেন। সুতরাং আমাদের উচিত সকল নেককার মানুষকে সম্মান করস। আমরা কি জানি কে গোপন ওলী। একবার আমি عُفِىَ عَنهُ সগে মদীনা দা’ওয়াতে ইসলামীর মাদানী কাফেলায় আশিকানের রাসুলের সাথে সফররত ছিলাম। আমাদের বগিতে একটি হালকা-পাতলা দাঁড়ি গোঁফহীন ও অনাকর্ষণীয় ছেলে সাধারণ পোষাক পরিহিতাবস্থায় সবার থেকে আলাদা বিভোর অবস্থায় বসা ছিল। কোন এক ষ্টেশনে ট্রেন থামল। শুধুমাত্র দুই মিনিটের বিরতি ছিল। ঐ ছেলেটি প্লাটফর্মে নেমে একটি বেঞ্চে বসে পড়ল। আমরা সবাই আসরের নামাযের জামাআত আদায় করলাম। সবে মাত্র শুধু এক রাকাত হয়েছে, ঐদিকে হরণ বেঁজে উঠল, লোকেরা শোরগোল শুরু করে দিল, গাড়ী চলে যাচ্ছে।


সবাই নামায ভেঙ্গে ট্রেনের দিকে লাফ দিলে ঐ ছেলেটি দাঁড়িয়ে পড়ল আর সে আমাকে ইশারায় বকা দিয়ে নামায পড়ার জন্য নির্দেশ প্রদান করলেন! আমরা পুনরায় জামাআতে দাঁড়ালাম। আশ্চর্য্যজনকভাবে ট্রেন দাঁড়িয়ে রইল। নামায থেকে অবসর হয়ে যেমাত্র আমরা আরোহণ করলাম ট্রেন চলতে শুরু করল আর ঐ ছেলেটি ঐ বেঞ্চটিতে বসে অন্যমনস্ক হয়ে এদিক-সেদিক দেখছিলেন। এ থেকে আমি অনুমান করলাম, তিনি কোন “মাজযুব” ওলী হবেন, যিনি আমাদেরকে নামায পড়ানোর জন্য নিজের রূহানী শক্তি দ্বারা ট্রেনকে থামিয়ে রেখেছিলেন।


আল্লাহ্ তাআলার রহমত তাঁদের উপর বর্ষিত হোক এবং তাঁদেরসদক্বায় আমাদের ক্ষমা হোক।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

أحدث أقدم