কোন এক নেককার ব্যক্তিকে যখন তার সন্তান-সন্ততিরা বলল: আজ রাতে খাওয়ার জন্য কিছুই নেই। বললেন: “আমাদের এমন উচুঁ মর্যাদা লাভ হয়নি যে, আল্লাহ্ তাআলা আমাদেরকে ক্ষুধার্ত রাখবেন! এ স্তর তিনিতো তাঁর বন্ধুদের দান করেন।মাশায়িখের মধ্যে অনেকের এ অবস্থা ছিল যে, তাঁদের যখন দারিদ্র্যতা আসত তখন বলতেন: “মারহাবা! হে নেককারদের নিদর্শন”! (অর্থাৎ- হে নিঃস্বতা ও দারিদ্র্যতা! তুমিতো আল্লাহ্ ওয়ালাদের আলামত, তোমায় মোবারকবাদ যে, আমাদের নিকট তোমার আগমন ঘটেছে।) (রওজুর রিয়াহীন, ১১ পৃষ্ঠা)
উহ ইশকে হাকিকী কি লাজ্জাত নেহী পা সেকতা
জু রঞ্জ ও মুসিবত সে দো চার নেহী হোতা।
অহেতুক চিন্তা-ভাবনা ত্যাগ করুন
প্রিয় ইসলামী ভাইয়েরা! এ ঘটনাতে ঐসব অধৈর্য লোকদের জন্য যথেষ্ট শিক্ষা রয়েছে, যারা দুনিয়াবী ভবিষ্যতের অপ্রয়োজনীয় ভাবনায় থাকে ও মাথা মারে এবং অহেতুক দুঃখ করে। তাদের মেয়ে এখনওতো ছোট্ট তবুও তার বিয়ের জন্য ভাবতে ভাবতে পাগল হয়ে যায়। ফরয হওয়া সত্ত্বেও হজ্জের সৌভাগ্য থেকে নিজেকে বঞ্চিত করে রাখে আর তাদের আপত্তি এটাই যে, প্রথমে মেয়ের বিয়ে “ফরয” কাজ আদায়ের দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাই! অথচ জীবনের কোন ভরসা নেই। মেয়ে যুবতী হওয়া পর্যন্ত নিজে বেঁচে থাকবে কি থাকবে না এটার গ্যারান্টি কারো কাছে নেই। নাকি মেয়ে যৌবনে পদার্পন করার পূর্বেই মৃত্যুর দরজা দিয়ে কবরের সিঁড়ি বেয়ে নামতে হয়, এটা কারো জানা নেই। আহ! অনেক মানুষ হায় দুনিয়া! হায় দুনিয়া! করতে করতে দুনিয়া থেকে বিদায় নেন। কিন্তু জীবদ্দশায় আখিরাতের প্রতি তাদের কোন লক্ষ্য থাকে না। মুসলমানদের সাহস ও সুবিশ্বাস নিয়ে কাজ করা উচিত। আমাদের অযথা “অন্যের চিন্তা করে লাভ নেই”, অথচ উভয় জগতের পালনকর্তা আল্লাহ্ তাআলা হচ্ছেন আমাদের রক্ষক ও সাহায্যকারী।
মাসায়িব মে কভী হরফে শিকায়াত
লব পে মত লানা
মসীবত মে খোদা বান্দোকো
আপনে আ-জমাতা হায়।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ এমন এমন অনেক ধৈর্যশীল বান্দারা পৃথিবীতে ছিলেন, যাঁরা মুসিবতকে এভাবে আলিঙ্গন করেছেন যে, আল্লাহ নিকট ঐ সমস্ত মুসিবত দূরীভুত হওয়ার জন্য দোয়া করাকেও তাসলীম ও রিযার (আল্লাহর সন্তুষ্টির) স্তরের বিপরীত জেনেছেন।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন