সবার সাথে তাল মিলিয়ে চলা (সোলহে কুল্লী) ও তাক্বিয়্যাহ্বাজি মুনাফিক্বের আলামত


❏ দরসে হাদীসঃ [হাদীস নং- (৫১)]


○ অধ্যায়ঃ 【কবীরা গুনাহসমূহ ও মুনাফিক্বীর আলামতসমূহ】


[ﻭﻋﻦ ﺍﺑﻦ ﻋﻤﺮ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ ﻣﺜﻞ ﺍﻟﻤﻨﺎﻓﻖ ﻛﺎﻟﺸﺎﺓ ﺍﻟﻌﺂﺋﺮﺓ ﺑﻴﻦ ﺍﻟﻐﻨﻤﻴﻦ ﺗﻌﻴﺮ ﺍﻟﻰ ﻫﺬﻩ ﻣﺮﺓ ﻭ ﺍﻟﻰ ﻫﺬﻩ ﻣﺮﺓ . : ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ]


হযরত ইবনে ওমর [ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ] হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ [ﷺ] এরশাদ করেছেনঃ


❝মুনাফিক্বের উপমা ছাগীর ন্যায়, যা দু’টি (পাঁঠা) ছাগলের মধ্যে ঘুরপাক খেতে থাকে, (টীকাঃ ১ দ্রব্যষ্ট) কখনও এ ছাগলের কাছে পৌঁছে, কখনাে অপর ছাগলের কাছে যায়।❞


【মুসলিম】


□ উক্ত হাদীস শরীফের ব্যাখায় বলা হয়েছেঃ



                                   


◇ টীকাঃ ১. দুটিকে রাজী করার এবং দু’টি থেকেই স্বাদ ও উপকার লাভ করার জন্য; যা দ্বারা তার বাচ্চা প্রজণনের ইচ্ছা বুঝা যায়।


সুর্তব্য যে, কাফির ও মু'মিন সকলকে সন্তুষ্ট করার চেষ্টায় থাকা মারাত্মক ব্যাধি। যা করলে তার নিজের কোন দ্বীন থাকে না। এ জন্য এখানে এরূপ মন্দ জিনিসের সাথে উপমা দেওয়া হয়েছে। যাতে অন্তরে এর প্রতি ঘৃণার সৃষ্টি হয়।


এই নিফাক্ব রােগে বর্তমানে অনেক বহুরূপী মসলমানও আক্রান্ত। কিছু কিছু জ্ঞানপাপীর দৃষ্টিতে, কৌশল অবলম্বন করে কাফির ও মু'মিন সকলকে সন্তুষ্ট করা এবং সকলের কাছ থেকে উপকৃত হওয়া ইবাদত।


আল্লাহ, আমাদেরকে এরূপ শয়তানী ইবাদত থেকে রক্ষা করুন!


□ হাদীস শরীফের ব্যাখ্যা সম্বলিত টীকা পেতে সার্চ করুনঃ


f/Ishq-E-Mustafa ﷺ


【সূত্রঃ মিরআতুল মানাজীহ শরহে মিশকাতুল মাসাবীহ, কৃত- মুফতী আহমদ ইয়ার খান নঈমী আশরাফী বদায়ূনী, বঙ্গানুবাদঃ মাওলানা আব্দুল মান্নান, ১ম খন্ড, পৃ. ৭০, হাদীস নং-৫১ এর টীকাঃ ২৯ দ্রব্যষ্ট, প্রকাশনায়ঃ ইমাম আহমদ রেযা রিসার্চ একাডেমী, চট্টগ্রাম।

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন