প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلحَمدُ لِلّٰهِ عَزَّ وَّجَلَّ কুরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের বরকতে বড় বড় চোর-ডাকাতদের সঠিক পথে চলে আসার অনেক ঘটনা শুনা যায়। দাওয়াতে ইসলামীর বিশাল কর্মকান্ড সুন্দর ও সুচারুভাবে পরিচালনার জন্য বিভিন্ন দেশে ও শহরে বিভিন্ন ধরণের মজলিস গঠন করা হয়। তার মধ্যে মজলিসে রাবেতা বিল উলামা ওয়াল মাশায়িখ’ও রয়েছে, যা অসংখ্য উলামায়ে কিরাম দ্বারা গঠিত। এ মজলিসের একজন ইসলামী ভাই প্রসিদ্ধ দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া রশিদিয়্যা (পীরজোগুঠ, বাবুল ইসলাম, সিন্ধু) গেলেন। আলােচনা প্রসঙ্গে জেল খানায় দাওয়াতে ইসলামীর মাদানী কাজের কথা শুরু হলে সেখানকার শায়খুল হাদীস সাহেব এরকম বলতে লাগলেন যে, জেলখানার মাদানী কর্মকান্ডের দীপ্তিময় মাদানী ফলাফল আমি নিজেই আপনাকে শুনাচ্ছি। পীরজোগুঠ অঞ্চলে এক ডাকাত ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল। তাকে আমি চিনতাম। প্রতিনিয়ত পুলিশের সাথে তার কানামাছি খেলা চলত। অনেকবার গ্রেফতার হয়েছে। কিন্তু তদবীর করে ছাড়া পেয়ে যায়। অবশেষে কোন এক অপরাধের শাস্তি স্বরূপ বাবুল মদীনা, করাচীর পুলিশের হাতে ধরা পড়ল। শাস্তি হল এবং জেল খানায় চলে গেল।
রাসুলুল্লাহ্ ﷺ ইরশাদ করেছেন: “যে ব্যক্তি আমার উপর জুমার দিন ২০০ বার দরূদ শরীফ পড়ে, তার ২০০ শত বৎসরের গুনাহ ক্ষমা হয়ে যাবে।” (কানযুল উম্মাল)
শাস্তি ভােগ করে ছাড়া পাওয়ার পর আমার সাথে সাক্ষাৎ করতে আসল। আমি প্রথমে তাকে চিনতে পারিনি। কারণ আমি তাকে দাঁড়ি শেভ করা ও খােলা মাথায় দেখেছিলাম। কিন্তু এখনকার চেহারায় প্রিয় রাসুল, মা আমেনার বাগানের সুবাসিত ফুল, রাসুলে মাকবুল صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم এর ভালবাসার চিহ্ন নূরানী দাঁড়ি ঝলমল করছিল। মাথায় সবুজ পাগড়ী শরীফের তাজ নিজের বাহার দেখাচ্ছিল। কপালে নামাযের নূর আলাদাভাবে দৃষ্টিগােচর হচ্ছিল। আমার অবাক হওয়া দেখে সে বলল: বন্দীবস্থায় জেলখানার ভেতর اَلحَمدُ لِلّٰهِ عَزَّ وَّجَلَّ আমি দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ পেয়ে যাই। আর আশিকানে রাসুলদের ইফিরাদী কৌশিশের বরকতে আমার গুনাহের শৃংখলগুলাে কেটে দিয়ে নিজেকে মাদানী মাহবুব صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم এর বাবরী চুলের কয়েদী বানিয়ে দিলাম।
রহমতাে ওয়ালে নবীকে গীত গা-তাহে মে,
গুম্বদে খাজরা কে নাজারাে মে খাে যা-তা হাে মে।
জাও তাে জাও কাহা মে কিস কা ডুভাে আসেরা, লাজ ওয়ালে লাজ রাখনা তেরা কেহলাতা হাে মে।
صَلُّوا عَلَى الحَبِيب! صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَلىٰ مُحَمَّد
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন