পবিত্র কুরআন-ই করিম অশেষ রহস্যেঘেরা

 

পবিত্র কুরআন-ই করিম অশেষ রহস্যেঘেরা । আল্লাহ তাআলা বলেন,


یَٓأَیُّهَا الَّذِینَ ءَامَنُوا التَّقُوا اللّٰهَ وَاُبتَغُوا إِلَیهِ الوَسِیلَةَ وَجَٓهِدُوا فِي سَبِیلِهِ ؑ لَعَلَّکُم تُفلِحُون


“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর (তাকওয়ার পথ অবলম্বন কর) আল্লাহর পথে পাড়ি দিতে ওসিলা (মাধ্যম) অন্বেষণ কর। আর তার পথে সংগ্রাম (মুজাহিদা) কর, যাতে তোমরা সফলকাম হতে পারো।”

এ দীর্ঘ আলোচনা দ্বারা এ আয়াতে করীমার পবিত্র বাক্যগুলো খুব সুন্দর নিয়মে বিন্যস্ত ও স্পষ্ট হলো যে, এ আয়াত ‘ফালাহ-ই ইহসান অর্জনের প্রতি সকলকে আহ্বান করা হয়েছে। আর এ জন্য তাকওয়া শর্ত। তাই প্রথমে নির্দেশ করা হয়েছে যে, আল্লাহকে ভয় করো অর্থাৎ প্রথমে তাকওয়ার পথ অবলম্বন কর। তাকওয়া অর্জন করে এখন যদি ইহসান এর পথে কদম রাখতে চাও, তবে জেনে নাও যে, (ইহসানের পথ অবলম্বন) শায়খ বা পীরের মাধ্যম ছাড়া অসম্ভব। তাই দ্বিতীয়বার তরীকতের পথে পা রাখার পূর্বে ওলিসা (পীর) তালাশ করাকে অগ্রগামী করা হয়। এরশাদ হচ্ছে, 'তোমরা ওসিলা তালাশ কর । তাই প্রবাদ আছে, প্রথমে সাথী তালাশ কর তারপর রাস্তা ধর’ (الرفیق ثم الطریق)। আর যখন পাথেয় যোগাড় হয়ে গেলো, আসল উদ্দেশ্যের প্রতি নির্দেশ হলো যে, তাঁর পথে বাজি রেখে প্রচেষ্টা চালিয়ে যাও অর্থাৎ মুজাহিদা করো যাতে ‘ফালাহ-ই ইহসান’ অর্জন হয় ।


১. আল-কুরআন, সুরা আল-মায়েদা, ৫:৩৫

 আল্লাহ আমাদেরকে সফলকামদের মধ্যে যেন গণ্য করেন, ঐ রহমতের করুণা দ্বারা যা সফলকামদের প্রতি করা হয়েছে। নিশ্চয় তিনি বড়ো দয়াবান ও করুণাময়। আর আল্লাহ, দরূদ সালাম অবতীর্ণ করুক তার প্রতি যার সদকায় প্রত্যেক কল্যাণ ও উপকার হয়। তাঁর পরিজন ও সাহাবী, তাঁর সন্তান হুযূর গাউসূল আযম এবং তার সমস্ত দলভুক্তদের প্রতি রহমত অবতীর্ণ হোক। আমীন।


রব তা'আলা বলেন,


أَلآَ إِنَّ حِزبَ الشَّیطَنِ هُمُ الخَسِرُونَ. 


শুনে নাও! শয়তানের দলই ক্ষতিগ্রস্ত।


أَلآَ إِنَّ حِزبَ اللّٰهِ هُمُ المُفلِحُونَ. 


 ‘আর শুনে নাও! আল্লাহরই দল সফলকাম।'

আর দ্বিতীয় উক্তিও সাব্যস্থ হলো যে, যার পীর নেই তার পীর শয়তান যার বর্ণনা পূর্বে করা হয়েছে।

_____________

বায়াত ও খিলাফতের বিধান

মূল :- ইমাম আহমদ রেযা খান বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি।

অনুবাদ: মুহাম্মদ নেজাম উদ্দীন

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন