১৫ দিন পর্যন্ত কিছু খাব না!


হযরত সায়্যিদুনা আবূ আবদুল্লাহ বিন খফীফ (رضي الله عنه) এক জায়গায় দা’ওয়াতে ছিলেন। তাঁর এক ক্ষুধার্ত মুরীদ তিনি (رضي الله عنه) খাওয়া শুরু করার পূর্বেই খানার দিকে হাত বাড়ালেন! এতে এক পীর ভাই অসন্তুষ্টির ভঙ্গিতে তার নিকট খানার কোন বস্তু রাখলেন, যাতে তিনি বুঝে গেলেন যে, আমি পীরো মুর্শিদের পূর্বে খানার প্রতি হাত বাড়িয়ে খানার সম্মানের বিপরীত কাজ করেছি। অতএব নিজের নফসকে শাস্তি দেয়ার জন্য তিনি অঙ্গীকার করলেন, ১৫দিন পর্যন্ত কিছু খাব না। এভাবে তিনি নিজের বেয়াদবী থেকে তাওবা করার প্রকাশ্য ব্যবস্থা গ্রহণ করলেন। অথচ তিনি পূর্ব থেকেই ক্ষুধায় আক্রান্ত ছিলেন। (আর রিসালাতুল কুশাইরিয়্যা, ১৭৯পৃষ্ঠা)



আল্লাহ্ তাআলার রহমত তাঁদের উপর বর্ষিত হোক এবং তাঁদের সদকায় আমাদের ক্ষমা হোক।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন