নারীর শিক্ষা যেমন আবশ্যকীয় তেমনি নারীর জন্য নিরাপদজনক পৃথক শিক্ষালয় প্রয়োজন। তবে প্রাইমারী ও ইবতিদায়ী তথা পঞ্চম শ্রেণি পর্যন্ত ছেলে মেয়ে সহপাঠ সম্ভব। এর উপরে গেলে পৃথক ব্যবস্থা অবশ্যই করতে হবে। কারণ নারী-পুরুষের সম্পর্কটা হচ্ছে লৌহ ও চুম্বকের ন্যায়। লোহা চম্বুকের কাছে আসলেই আকর্ষণ করবে। এটাকে কোনো শক্তি প্রতিরোধ করতে পারবেনা। এই সত্যটা কেউ অস্বীকার করতে পারবে না। এভাবে নারীদের বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীরাও নারী হওয়া অত্যাবশ্যক। কারণ শিক্ষক-কর্মচারীরাও তো মানুষ-কোনো ফেরেশতা নয়। যেখানে হারূত-মারূত ফেরেশতাদ্বয় পর্যন্ত কুরআনের বর্ণনা মতে নারীর ফাঁদে পড়ে কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করছে, সেখানে মানুষের কী গ্যারান্টি। সুতরাং এক্ষেত্রে ইসলামী শরীয়তে কোনো অযুহাতই গ্রহণযোগ্য হবে না। মোট কথা হলো পুরুষের জন্য পুরুষ শিক্ষক এবং নারীর জন্য নারী শিক্ষক জরুরী। এর ব্যত্যয় ঘটলে সেখানে অঘটন ঘটবে নিশ্চিত।
নারীর পায়জামা টাখনুর নিচে হবে
বর্তমানে আর এক নতুন ফ্যাশন পরিলক্ষিত হয়, তা হলো যুবতী নারীরা তাদের পায়জামা টাখনুর প্রায় এক বিঘত উপরে করে সেলাই করে যেন পায়ের গোড়ালী দেখা যায়। অথচ ঐ অংশও তাদের সতরের অংশ যা ঢেকে রাখা ওয়াজিব। হযরত আনাস ইবনে মালিক (رضي الله عنه) থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ (ﷺ)
شبر لفاطمة من عقبها شبرا وقال هذا ذيل المرءة
হযরত ফাতিমা (رضي الله عنه) কে পায়ের পেছনের অংশ অর্থাৎ গোড়ালী থেকে এক বিঘত পরিমাণ পায়জামা লম্বা রাখতে অনুমতি দিয়েছেন এবং ইরশাদ করেছেন-নারীদের কাপড় এতটুকু ঝুলে থাকবে। ২৫৬
২৫৬.নুরুদ্দিন আলী ইবনে আবু বকর র. ( (৮০৮ হি.), মাজমাউয যাওয়ায়েদ, খণ্ড ৫, পৃ. ১২৭
হযরত আবদুল্লাহ ইবনে ওমর (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, যে ব্যক্তি অহংকারের নিয়তে নিজের পরিধেয় কাপড়কে টাখনুর নিচে ঝুলিয়ে রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তা’য়ালা তার দিকে অনুগ্রহের দৃষ্টিতে তাকাবেন না।
فَقَالَتْ أُمُّ سَلَمَةَ: فَكَيْفَ يَصْنَعْنَ النِّسَاءُ بِذُيُولِهِنَّ؟ قَالَ: يُرْخِينَ شِبْرًا، فَقَالَتْ: إِذًا تَنْكَشِفُ أَقْدَامُهُنَّ، قَالَ: فَيُرْخِينَهُ ذِرَاعًا، لاَ يَزِدْنَ عَلَيْهِ قال الترمذى وفى الحديث رخصة للنساء فى جر الازار لانه يكون استر لهن
অতঃপর হযরত উম্মে সালামা (رضي الله عنه) আরয করলেন, নারীরা নিজের পরিধেয় কাপড় কীভাবে রাখবে? তিনি বললেন, নারীরা এক বিঘত অতিরিক্ত রাখবে। হযরত উম্মে সালামা (رضي الله عنه) আরয করলেন, যদি এতে করেও পা অনাবৃত থাকে? তখন তিনি বললেন, তাহলে এক হাত পরিমাণ নিচে ঝুলিয়ে রাখবে- এর থেকে অতিরিক্ত নয়। ইমাম তিরমিযী (رحمة الله) বলেন, এই হাদিসে নারীদেরকে টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখার আদেশ এসেছে। এতে তাদের জন্যে অধিক সতর সংরক্ষিত হবে। ২৫৭
২৫৭.ইমাম তিরমিযী র. (২৭৯ হি.), সুনানে তিরমিযী, পৃ.২০৬)।
___________
কিতাব: নন্দিত নারী
লেখক: হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, ষোলশহর, চট্টগ্রাম।
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন