কুরবানি করা হযরত ইবরাহিম (عليه السلام)-এর সুন্নাত


হাদিস শরিফে এসেছে, হযরত যায়দ বিন আরকাম (رضي الله عنه) হতে বর্ণিত যে, সাহাবা কিরাম একবার আল্লাহ’র রাসুল (ﷺ)-এর নিকট আরয করলেন-

عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ قُلْتُ أَوْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ قَالَ سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ


-“ইয়া রাসুলাল্লাহ্! এ কুরবানিটা কী? তিনি ইরশাদ করলেন- তা তোমাদের পিতা ইবরাহিম (عليه السلام)-এর সুন্নাত (বা প্রচলন-পন্থা-পদ্ধতি)।” ৩


৩ - ইমাম আহমাদ, আল-মুসনাদ, হাদিস নং- ১৯২৮৩;


   ইমাম ইবনু মাজাহ, আস-সুনান, হাদিস নং- ৩১২৫।





কুরবানি করা সায়্যিদুল আম্বিয়া হুযুর (ﷺ)-এর সুন্নাত



হযরত জাবির (رضي الله عنه) হতে বর্ণিত, তিনি বলেন:



عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ ذَبَحَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- يَوْمَ الذَّبْحِ كَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ مُوجَأَيْنِ



-“নবী করিম (ﷺ) কুরবানির দিন চিত্রা রঙের শিংবিশিষ্ট দু’টি খাসি কুরবানি করেছেন।”৪


৪ - ইমাম আবু দাউদ, আস-সুনান, হাদিস নং- ২৭৯৭।



বুঝা গেল, কুরবানি করা আমাদের প্রিয় নবীজিরও সুন্নাত। অন্য হাদিসে এসেছে যে, হুযুর পাকের কুরবানির পশুর বৈশিষ্ট্য ছিল- হৃষ্টপুষ্ট, শিংবিশিষ্ট, অধিক গোশতসম্পন্ন, চিত্রা রঙের এবং অন্ডকোষ কর্তৃত (খাসি)।৫


৫ - ইমাম ইবনু মাজাহ, আস-সুনান, হাদিস নং- ৩১২২।

_________________

কুরবানি (ঐতিহাসিক প্রেক্ষাপট ও আহকাম)

গ্রন্থনা ও সংকলন:

মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী

অধ্যক্ষ, জামি‘আ-এ-‘ইলমে মদীনা, নেত্রকোণা

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন