চাবুকের প্রতিটি আঘাতে ক্ষমার ঘোষণা


প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা দেখলেন তো! আল্লাহ্ তাআলার নেক বান্দাগণ দ্বীনের জন্য কষ্ট সহ্য করে দুনিয়া থেকে যখন বিদায় নেন তখন আল্লাহ্ তাআলা তাঁদেরকে কিরূপ সম্মান দেন। জ্বী হ্যাঁ! কোটি কোটি হাম্বলীদের ইমাম হযরত সায়্যিদুনা আবু আবদুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল (رحمة الله) সত্যের জন্য খুব বেশী কষ্ট সহ্য করেছেন।

যেমন- এক সময় আব্বাসীয় খলীফা মু’তাসিম বিল্লাহের নির্দেশে জল্লাদ সায়্যিদুনা ইমাম আহমদ বিন হাম্বল (رحمة الله) এর বিবস্ত্র পিঠে পালাক্রমে চাবুক মারতে লাগল, যাতে তাঁর পবিত্র পিঠ রক্তে লাল হয়ে যায়, চামড়া মোবারক ফেঁটে যায়। এ সময় তাঁর পায়জামা শরীফ সরে যেতে লাগল। তখন তিনি আল্লাহ্ তাআলার দরবারে দোয়া করলেন, “হে আল্লাহ! তুমি জানো আমি সত্যের উপর রয়েছি, আমাকে উলঙ্গ হওয়া থেকে রক্ষা কর। اَلْحَمْدُ اللهِ عَزَّوَجَلَّ পায়জামা শরীফ স্থানচ্যুত হওয়া থেকে থেমে গেল এবং এরপর তিনি (رحمة الله) বেহুশ হয়ে গেলেন। যতক্ষণ হুশ ছিল, চাবুকের প্রতিটি আঘাতে বলতেন: “আমি মুতাসিমের অপরাধ ক্ষমা করে দিলাম।” পরে যখন লোকেরা তাঁর رَحۡمَۃُ اللهِ تَعَالٰی    عَلَیْہِনিকট এর কারণ জানতে চাইলেন তখন বললেন: “মু’তাসিম বিল্লাহ প্রিয় রাসুল, মা আমেনার বাগানের সুবাসিত ফুল, রাসুলে মাকবুল (ﷺ) এর চাচাজান হযরত সায়্যিদুনা আব্বাস (رضي الله عنه) এর বংশের সন্তান। আমার এটা লজ্জা হয়, যে কিয়ামতের দিন আবার যেন এটা বলা না হয়, যে আহমদ বিন হাম্বল, নবীকুল সুলতান, সরদারে দো’জাহান, মাহবুবে রহমান (ﷺ) এর চাচাজানের বংশধরকে ক্ষমা করেনি। (মাদানে আখলাক, ৩য় খন্ড, ৩৭-৩৯ পৃষ্ঠা থেকে সংকলিত, দারুল কুতুবিল হানাফিয়াহ, বাবুল মদীনা, করাচী)



হযরত সায়্যিদুনা ফুযাইল বিন আয়ায (رحمة الله)বলেন: হযরত সায়্যিদুনা ইমাম আহমদ বিন হাম্বল (رحمة الله) কেধারাবাহিক আটাশ মাস (সোয়া ২ বৎসর থেকে বেশী) বন্দীবস্থায় রাখা হয়েছে। এ সময় তার উপর চাবুক মারা হত। শেষ পর্যন্ত তিনি বেহুশ হয়ে যেতেন। তলোয়ার গরম করে দাগ দেয়া হয়েছে, পদদলিত করা হয়েছে। কিন্তু মারহাবা! শত কোটি মারহাবা! এত মুসিবত আসার পরও তিনি অটল রইলেন।(আত তাবকাতুল কুবরা, ১ম খন্ড, ৭৯ পৃষ্ঠা)



হযরত সায়্যিদুনা আল্লামা হাফিয বিন জাওযী (رحمة الله) মুহাম্মদ বিন ইসমাঈল (رحمة الله) থেকে বর্ণনা করেন: হযরত সায়্যিদুনা ইমাম আহমদ বিন হাম্বল (رحمة الله) কে ৮০টি চাবুক এভাবে মারা হল, যদি হাতিকে মারা হত তাহলে সেটাও চিৎকার করে উঠত! কিন্তু মারহাবা ইমামের ধৈর্যশীলতা। (মাদানে আখলাক, ৩য় খন্ড, ১০৬ পৃষ্ঠা থেকে সংকলিত দারুল কুতুবিল হানাফিয়াহ, বাবুল মদীনা, করাচী।)



তড়াপনা ইছ তরাহ্ বুলবুল কে বাল ও পর না হিলে,


আদব হে লাজেমী শাহূকে আ-স্তানে কা।


_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


   

Post a Comment

নবীনতর পূর্বতন